editor
প্রকাশিত: 10:44 AM, April 22, 2024
জ্যেষ্ঠ বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ বলেছেন, যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কমুক্ত সুবিধা পেতে হলে বাংলাদেশে শ্রম অধিকারের আরও উন্নয়ন চায় দেশটি।
তিনি বলেন, বাংলাদেশ শ্রম আইনের সংস্কারের দাবি জানিয়ে ১১ দফার একটি কর্মপরিকল্পনা দিয়েছে। ট্রেড ইউনিয়ন যেন আরও সহজ করা যায় সে বিষয়ে কথা হয়েছে। তবে এ আইনের সংস্কারে ত্রি-পক্ষীয় (মালিক, শ্রমিক ও সরকার) কমিটির ঐক্যমতের প্রয়োজন আছে।
রোববার (২১ এপ্রিল) সচিবালয়ে মার্কিন সরকারের বাণিজ্য প্রতিনিধির কার্যালয়ের (ইউএসটিআর) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা জানান।
তপন কান্তি ঘোষ বলেন, পোশাক শিল্পের বাইরে যুক্তরাষ্ট্রে অন্য পণ্য রপ্তানি করতে চাই। ওষুধ কোম্পানিগুলো যেন সহজে ও স্বল্প খরচে নিবন্ধন করতে পারে সে বিষয়ে কথা হয়েছে। বাংলার পাশাপাশি ইংরেজি ভাষায়ও প্যাটেন্ট ও কপিরাইট আইনগুলো যেন থাকে সে অনুরোধ করা হয়েছে।
প্রসঙ্গত, বৈঠকে বাংলাদেশের পক্ষে বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব তপন কান্তি ঘোষ ও যুক্তরাষ্ট্রের পক্ষে (ইউএসটিআর) দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী ব্রেন্ডান লিঞ্চ নেতৃত্ব দেন। এসময় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ, অতিরিক্ত সচিব নুসরাত জাবিন বানু, যুগ্ম সচিব ড. ফারহানা আইরিশসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
5 ঘন ঘন বিদ্যুৎ লোডশেডিং, ভৌতিক বিল তৈরি এবং সিলেটে প্রতিনিয়ত আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 3
6 সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন বলেছেন, দুর্নীতি শুধু সামাজিক ব্যাধি নয়, এটি উন্নয়নের অন্যতম প্রধান অন্তরায়। দুর্নীতিমুক্ত ও
4 শিক্ষার্থীদের ইংরেজি বানান দক্ষতা, শব্দভাণ্ডার বৃদ্ধি ও সঠিক উচ্চারণের সক্ষমতা তরান্বিত করার লক্ষ্যে সিলেটের স্কলার্সহোম মেজরটিলা কলেজে অনুষ্ঠিত হয়েছে
1 সিলেট উইমেন্স মেডিকেল কলেজে পবিত্র সীরাতুন্নবী (সা.) কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ আগস্ট) সকাল ১১টায় নগরীর মিরবক্সটুলাস্থ কলেজ অডিটরিয়ামে
8 দক্ষিণ সুরমার মাদক, জুয়া ও অসামাজিক কার্যকলাপের অপমুকুট যার মাথায়, তিনি স্থানীয়ভাবে ‘রাণী’ হিসেবে পরিচিত রহিমা। কীন ব্রিজের দক্ষিণ
3 রাজনৈতিক পটপরিবর্তন ও পরিবর্তিত পরিস্থিতিতে দলীয় কর্মকাণ্ডে বিধিনিষেধ থাকা সত্ত্বেও সিলেটে প্রকাশ্য তৎপরতা চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে সিলেট মহানগর
8 মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার অহিদাবাদ চা বাগানে শনিবার (২৯ আগস্ট ) হয়ে গেল ১২তম জুঁই প্রকাশ সাহিত্য আড্ডা ও
2 সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে আগমন উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্য যুবদলের