editor
প্রকাশিত: 11:40 AM, April 22, 2024
গেল দিন দশেক আগে গুঞ্জন ছড়িয়েছিল প্রধান কোচের দায়িত্ব ছেড়েছেন চন্ডিকা হাথুরুসিংহে। যে কারণে আর ফিরতে চাননা বাংলাদেশে। তবে কয়েকঘন্টার ব্যবধানে খবরটি যে ভুয়া সেটা নিশ্চিত হওয়া গিয়েছিল। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গতকাল রাতে বাংলাদেশে পা রেখেছেন টাইগারদের প্রধান কোচ হাথুরু।
দেশে ফিরেই ব্যস্ততা শুরু হচ্ছে হাথুরুর। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২৮ এপ্রিল বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। যদিও সেই সিরিজের জন্য এখনো দল ঘোষণা করেননি বিসিবির নির্বাচকরা। এদিকে দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর সেই বিশ্বকাপের দল ঘোষণার আইসিসির দেওয়া শেষ সময় ১মে।
সবমিলিয়ে বিশ্বকাপ এবং জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে আজ সোমবার প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে বসতে যাচ্ছেন বিসিবির তিন নির্বাচক। বিসিবির নির্ভারযোগ্য একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। সেই সূত্র জানিয়েছে যে বিকেলে মিরপুরের বাইরে কোথাও অনুষ্ঠিত হবে এই মিটিং।
নিশ্চিত করেই বলা যায় বিশ্বকাপের দল নির্বাচনের জন্যই এমন আলোচনায় বসছেন কোচ-নির্বাচকরা। এদিকে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দল দুই একদিনের মধ্যে দিয়ে দেওয়া হবে জানা গেছে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,