editor

প্রকাশিত: 11:21 AM, April 23, 2024

জৈন্তাপুর উপজেলা নির্বাচনে নতুন মোড়, চেয়ারম্যান প্রার্থী প্রবাসী খসরু

জৈন্তাপুর উপজেলা নির্বাচনে নতুন মোড়, চেয়ারম্যান প্রার্থী প্রবাসী খসরু

জৈন্তাপুর প্রতিনিধি :: আসন্ন জৈন্তাপুর উপজেলা পরিষদ নির্বাচনে ৫ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন তাদের মধ্যে জনবান্ধব ও জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন আব্দুল গফফার চৌধুরী খসরু।

প্রার্থী হবেন কি না তা নিয়ে এতদিন জনমনে ছিলো অনেক আলোচনা সমালোচনা অবশেষে গতকাল ২১ এপ্রিল মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে মনোনয়ন পত্র দাখিল করেছেন প্রবাসী কমিউনিটি নেতা আব্দুল গফফার চৌধুরী খসরু। তাঁর এই প্রার্থীতা ঘোষণার পরপরই জৈন্তাপুর উপজেলা নির্বাচনে নতুন করে আলোচনায় এসেছে প্রবাসী এই নেতা।

পরিচ্ছন্ন সামাজিক মানবিক ব্যক্তি আব্দুল গফফার চৌধুরী খসরু উপজেলা পরিষদ নির্বাচনী তফশিল ঘোষণার আগে থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে তাঁর কর্মী ও সমর্থকদের মধ্যে আলোচনা চলতে থাকে। গত শুক্রবার দেশে ফিরেই খসরু প্রতিদিন তাঁর কর্মী ও সমর্থকদের নিয়ে উপজেলার বিভিন্ন গ্রামে গিয়ে নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তিনি বাজার ও চায়ের দোকানে গিয়ে সাধারন ভোটারদের সাথে সালাম ও কুশল বিনিময় করে ভোট চেয়ে বেড়াচ্ছেন। পাশাপাশি কর্মী ও সমর্থকদের নিয়ে কর্মিসভা করে সকলের কাছে সহযোগিতা ও দোয়া প্রার্থনা করছেন। পরিবার সম্মতিতে এবং দেশ বিদেশে অবস্থানরত সামাজিক রাজনৈতিক শুভাকাঙ্ক্ষী ভোটারদের উৎসাহ পেয়ে তিনি জৈন্তাপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নিচ্ছেন বলে তাঁর ঘনিষ্ঠ সূত্রে জানা যায়। তবে উপজেলা জুড়ে নতুন আলোচনা কেন্দ্র বিন্দু দরবস্ত ইউনিয়ন – আর এই ইউনিয়নে দুই প্রার্থীর মধ্যে বর্তমান চেয়ারম্যান কামাল আহমদ ও প্রবাসী খসরু। এ ইউনিয়ন থেকে যে প্রার্থী ভোট নিজ কবজায় নিতে পারবেন তিনিই হবেন চেয়ারম্যান এমন একটি ধারণা রয়েছে উপজেলা জুড়ে।

নির্বাচনে অংশগ্রহণ এর বিষয়ে আব্দুল গফফার চৌধুরী খসরু জানান আমি কোন নেতা বা নেতৃত্ব দেওয়ার জন্য উপজেলা নির্বাচনে দাড়াই নি আমি দীর্ঘদিন ধরে এই অঞ্চলে শিক্ষার মানোন্নয়নে সরকারি বেসরকারি মসজিদ মাদ্রাসা, ঈদগাহ,মন্দির স্কুল কলেজ এ সহযোগিতা করে যাচ্ছি। পাশাপাশি যোগাযোগ ব্যবস্থার সমস্যা সমাধানে উপজেলার বিভিন্ন এলাকায় রাস্তার উন্নয়ন কাজ করেছি। যুবসমাজ জাতে মাদক জোয়ায় আসক্ত না হয় সে জন্য আমি বিভিন্ন সামাজিক সংগঠনে ক্রীড়া সামগ্রী সহ বিভিন্ন ভাবে সহযোগিতা করে যাচ্ছি। এছাড়া জৈন্তাপুর প্রবাসী গ্রুপের মাধ্যম ও নিজ তহবিল হতে উপজেলার হতদরিদ্র অসহায় নিপীড়িত নির্যাতিত অসুস্থ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। বিশ্বব্যাপী করোনা পরিস্থিতি ও ২০২২ সালের ভয়াবহ বন্যায় আমাদের পরিবারের পক্ষ থেকে মানুষের মধ্যে মানবিক সহায়তা পৌঁছে দিয়েছি। দূর প্রবাসে থাকলেও দেশের যেকোনো মানুষ বিপদের সম্মুখীন হলে তাকে সহযোগিতা করে যাচ্ছি। উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ার কোনো ইচ্ছে আমার ছিলো না। আমি দীর্ঘদিন ধরে সামাজিক মানবিক কাজে নিজেকে নিয়জিত রেখেছি একজন জনপ্রতিনিধি হলে মানুষের জন্য কাজ করা আরও সহজ হবে ও আরও বেশি করতে পারবো। সকলের পরামর্শ উৎসাহ অনুযায়ী নির্বাচনে অংশগ্রহণ করছি। ক্ষমতা ভোগের জন্য নয় সেবা করা জন্য জৈন্তাপুর উপজেলা বাসীসহ সকলের দোয়া সহযোগিতা কামনা করছি।

এই উপজেলায় চেয়ারম্যান পদে শক্ত অবস্থানে আছেন বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী, সহ রয়েছেন আরও দুই প্রার্থী ব্যবসায়ী এম ইসমাইল আলী (আশিক), প্রবাসী হোসেন আহম।

গতকাল এ উপজেলায় মনোনয়ন পত্র দাখিল এর শেষ দিনে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করছেন ৫জন, ভাইস চেয়ারম্যান পদে (পুরুষ) ৮ জন, মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন।

এ উপজেলায় তফসিল অনুযায়ী মনোনয়ন ফরম প্রত্যাহারের শেষ তারিখ ৩০ এপ্রিল মঙ্গলবার। প্রতীক বরাদ্দ ২ মে বৃহস্পতিবার আর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২১ মে মঙ্গলবার।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট