editor
প্রকাশিত: 5:03 PM, April 23, 2024
প্রধানমন্ত্রী ও সরকারের মন্ত্রীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ সিলেট জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেল ৪টায় সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে বিএনপি-জামাতের পলাতক দুশররা বিদেশের মাটিতে বসে প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও এমপিদের বিরুদ্ধে ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রামের মাধ্যমে “নিরাপদ বাংলাদেশ চাই” সংগঠনের সদস্যরা বিভিন্ন অপপ্রচার করার প্রতিবাদে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, অপপ্রচারকারী শামীমুল হক, মুসলিম খান, তাহমিদ হোসেন খান, নাসির হোসাইন অপু, মো. অহিদুল ইসলাম, মাহফুজ আহমদ চৌধুরী, তারেক হাসান, নাজমুল আহমেদ মিনহাজ, রফিক আহমেদ, জাহিদ আহমদ, জাবের হোসাইন, মো. আব্দুল হামিদ শিমুল ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। তারা সরকারের উন্নয়ন দেখে এই মিথ্যাচার চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ থেকে মাননীয় প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা প্রবাসে সফরে গেলে সেখানে তারা প্রতিবাদ মূখর হয়ে উঠে। জামায়াত-বিএনপির দুশর হয়ে তারা বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি নষ্ট করছে।
বক্তারা আরো বলেন, সরকারের উন্নয়ন কর্মকান্ড দেখে দেশবিরোধী একটি চক্র ষড়যন্ত্র করছে। দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করতে তৎপর দেশি-বিদেশি চক্রের ব্যাপারে সরকারকে সতর্ক থাকতে হবে। যারা বিদেশে বসে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে বিভিন্ন সময় অপপ্রচার চালায় তাদের ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তার করে দেশে নিয়ে আসতে হবে এবং “নিরাপদ বাংলাদেশ চাই” সংগঠনটিকে নিষিদ্ধ করা দাবি জানানো হয়।
বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ সিলেট জেলার সহ সভাপতি মাসুম আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমন ইবনে সাম্রাজের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন নর্থইস্ট বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি দিপরাজ দাস দিপায়ন, সাধারণ সম্পাদক কাজী ইমন, বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের সাংগঠনিক সম্পাদক আফজল আহমেদ শুভ, নর্থইস্ট বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা হৃদয় আহমেদ।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আরিফ আহমেদ, তাহিদ আহমেদ, সাহেদ আহমেদ, রাসেল আহমেদ, হুসামা হাসাইন, মারুফ আহমেদ, নাইম আহমেদ, মাসুদ আহমেদ সহ শতাধিক নেতাকর্মী।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট