editor
প্রকাশিত: 6:04 PM, April 23, 2024
বিশ্বনাথ প্রতিনিধি :: ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৮মে। আজ মঙ্গলবার ২৩ই এপ্রিল বৈধ মনোনয়ন প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক বরাদ্দ দেন সিলেট জেলা সিনিয়র নির্বাচন অফিসার ও সিলেট সদর, বিশ্বনাথ, গোলাপ গঞ্জ, দক্ষিণসুরমা উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন ২০২৪ ইং এর রিটার্নিং অফিসার মোহাম্মদ জিল্লুর রহমান।
এর আগে অনলাইনে মনোনয়নপত্র জমা দেন সকল পদে মোট ২০ জন প্রার্থী।
এতে চেয়ারম্যান প্রার্থী ছিলেন ১১ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন। প্রার্থীতা বৈধ হওয়ার পর চেয়ারম্যান পদ থেকে নির্বাচন না করার ঘোষণা দিয়ে নির্বাচন বর্জন করেন জামাত নেতা নিজাম উদ্দিন সিদ্দিকী।
এখন ভোটের মাঠে প্রতীক নিয়ে আছেন ১০ চেয়ারম্যান পদপ্রার্থী, ৬ পুরুষ ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও ৩ মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী।
চেয়ারম্যান পদে কে কোন প্রতীক নিয়ে মাঠে আছেন- সিলেট জেলা পরিষদের সদস্য ও বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট গিয়াস উদ্দিন আহমদ পেয়েছেন আনারস। উপজেলা আ.লীগের সহ সভাপতি ও যুক্তরাজ্য প্রবাসী আকদ্দুছ আলী হেলিকপ্টার, পৌর আ.লীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন টেলিফোন, যুক্তরাজ্য যুবলীগের সহ সভাপতি শমসাদুর রহমান রাহিন শালিক পাখি, পৌরসভা আ.লীগের সদস্য ও যুক্তরাজ্য প্রবাসী এ আর চেরাগ আলী ঘোড়া, ও মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী এনাম মোটরসাইকেল।
সোহেল আহমদ চৌধুরী কাপ-পিরিচ, গৌছ খান কৈ মাছ, সেবুল মিয়া দোয়াত কলম, সফিক উদ্দিন উট মার্কা।
ভাইস চেয়ারম্যান পদে প্রতীক :: উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম টিউবওয়েল, যুবলীগ নেতা মুহিবুর রহমান সুইট মাইক, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি পার্র্থ সারথী দাশ পাপ্পু টিয়া পাখি , উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মো. কাওছার খান তালা, খাজাঞ্চি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রব সরকার চশমা ও ইসলাম উদ্দিন বই।
মহিলা ভাইস চেয়ারম্যানের প্রতীক :: বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুলিয়া বেগম ফুটবল, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক বেগম স্বপ্না শাহিন প্রজাপতি ও আওয়ামী লীগ নেতা নোয়াব আলীর স্ত্রী করিমা বেগম পেয়েছেন কলস প্রতীক।
প্রতিক বরাদ্দ শেষে প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা। তফশিল অনুযায়ী প্রথম ধাপে বিশ্বনাথ উপজেলায় ব্যালটের মাধ্যমে ৮মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট