editor
প্রকাশিত: 6:04 PM, November 24, 2020
অনলাইন ডেস্ক
আগামী মাসে সীমিত সংখ্যক দর্শক মাঠে ফেরানোর আশা করছে প্রিমিয়ার লিগের ক্লাবগুলো। করোনাভাইরাসের কারণে গত মার্চ থেকে দর্শকবিহীন স্টেডিয়ামে ইংলিশ ফুটবল আয়োজিত হয়ে আসছে। সোমবার বৃটিশ সরকারের ঘোষনার পরেই দর্শকদের মাঠে ফেরানোর ব্যপারে আশাবাদী হয়ে উঠেছে প্রিমিয়ার লিগ।
বৃটিশ সরকার জানিয়েছে আগামী ২ ডিসেম্বর থেকে ইংল্যান্ড জুড়ে করোনার প্রকোপ কিছুটা কমে আসার আশা করা হচ্ছে। সে কারণে আউটডোর স্টেডিয়ামগুলোতে প্রায় ৪ হাজার দর্শকের উপস্থিতির অনুমতি মিলেছে। এক্ষেত্রে ফুটবল, রাগবি ও রেসকোর্সের ম্যাচগুলোতে দর্শক প্রবেশ করতে পারবে। ইংল্যান্ড জুড়ে বর্তমানে লকডাউন চলছে যা শেষ হয়ে ৫ ডিসেম্বর। সেটা শেষ হবার সাথে সাথে অপেক্ষাকৃত কম ঝুঁকিসম্পন্ন এলাকাগুলোতে প্রাধান্য হিসেবে দর্শক প্রবেশের অনুমতি দেয়া হবে।
কম ঝুঁকিসম্পন্ন এলাকাগুলোকে ‘টায়ার ওয়ান’ হিসেবে চিহ্নিত করা হবে। ‘টায়ার টু’ এলাকাগুলোতে আউটডোর ইভেন্টে দর্শকের সংখ্যা ২ হাজারের মধ্যে সীমিত থাকবে। ‘টায়ার থ্রি’ হিসিবে চিহ্নিত এলাকা সবচেয়ে ঝুঁকিপূর্ণ এবং এখানে কোন দর্শকের উপস্থিতির অনুমতি নেই। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সাপ্তাহিক কোভিড ডাটা নির্নয় করে বৃহস্পতিবার এলাকাগুলো চূড়ান্ত করা হবে। বর্তমান পরিস্থিতি অনুযায়ী লন্ডনের বেশিরভাগ এলাকাই টায়ার টু’তে পড়েছে।
তবে প্রিমিয়ার লিগের বড় তিনটি ক্লাব লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি টায়ার থ্রি’তে অবস্থান করছে। সে কারণে ২ ডিসেম্বরের পর এই ক্লাবগুলো হোম ম্যাচে দর্শকের উপস্থিতির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। সরকার আরো নির্দেশ দিয়েছে স্টেডিয়ামগুলোতে শুধুমাত্র স্বাগতিক দর্শকই প্রবেশ করতে পারবে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,