editor

প্রকাশিত: 7:11 PM, April 23, 2024

কুলাউড়ায় সাংবাদিকদের সাথে চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের মতবিনিময়

কুলাউড়ায় সাংবাদিকদের সাথে চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের মতবিনিময়

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম কুলাউড়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।

কাপ পিরিছ প্রতীক পেয়ে (২৩ এপ্রিল) মঙ্গলবার দুপুরে শহরের একটি রেষ্টুরেন্টে তিনি মতবিনিময়কালে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রীর উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত “স্মার্ট কুলাউড়া” গড়ার জন্য তাকে আসন্ন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী করতে সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোস্তফা আব্দুল মালিক, সাবেক সাংগঠনিক সম্পাদক ফজলুল হক ফজলু, পৌর কাউন্সিলর লোকমান হোসেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন প্রমুখ।

কামরুল ইসলাম আরো বলেন, কুলাউড়ার মানুষ তাঁর দশ বছরের কাজের মূল্যায়ন করবে। তিনি তাঁর বাবার আদর্শকে বুকে লালন করে মানুষের ভালোবাসা নিয়ে এবার উপজেলা নির্বাচনে অংশ নিয়েছেন। পাশাপাশি নির্বাচিত হলে বিগত বছরের ন্যায় কুলাউড়া উপজেলার উন্নয়নে তিনি অগ্রণী ভূমিকা রাখবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ পদে আমার বড়ভাই আবু জাফর রাজু’র মাধ্যমে শিক্ষা, যোগাযোগ, স্বাস্থ্যসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ছাড়াও অসহায়-দুঃস্থ মানুষের চিকিৎসার জন্য সরকারের পক্ষ থেকে অনেক অর্থ সহায়তা ব্যবস্থা করে দিয়েছেন।

উল্লেখ্য, আসম কামরুল ইসলাম কুলাউড়ার প্রাক্তণ সংসদ সদস্য, বাংলাদেশ কৃষকলীগের সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা, একুশে পদকপ্রাপ্ত মরহুম আব্দুল জব্বারের ছেলে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রটোকল অফিসার-২ আবু জাফর রাজুর ছোট ভাই।

এছাড়া তিনি বিগত সময়ে উপজেলা চেয়ারম্যানের দায়িত্বপালন কালে সিলেট বিভাগের শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট