editor

প্রকাশিত: 8:16 PM, April 26, 2024

ভালো কাজের মাধ্যমে ও অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব : ডাঃ জহিরুল ইসলাম অচিনপুরি

সিলেট সোসাইটি জুনিয়র ইউনিটির শুকনা খাবার ও কমল পানীয় বিতরণীর উদ্বোধন

ভালো কাজের মাধ্যমে ও অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব : ডাঃ জহিরুল ইসলাম অচিনপুরি

সিলেট সোসাইটির উপদেষ্টা কাউন্সিলের অন্যতম সদস্য, বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ডাঃ জহিরুল ইসলাম অচিনপুরি বলেছেন, মানব সেবা একটি ইবাদত, ভালো কাজের মাধ্যমে ও অসহায় মানুষদের পাশে দাড়িয়ে আমাদেরকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে। তিনি আরো বলেন, অরাজনৈতিক সংগঠন সিলেট সোসাইটি উপদেষ্টা, পৃষ্ঠপোষক ও সদস্যদের আর্থিক সহযোগিতায় ১২ বছর থেকে বিভিন্ন দুর্যোগে অসহায়দের পাশে দাড়িয়েছে। বিগত ৩ বছর থেকে ছিন্নমূল মানুষদের ১০টাকা অন্ন প্রজেক্ট চালুর মাধ্যমে দুপুরের খাবার পরিবেশন করছে যাহা সমাজে প্রশংসা কুড়িয়েছে।

তিনি শুক্রবার (২৬ এপ্রিল) বিকাল ৫টায় নগরীর কাজীটুলাস্থ আল-আমিন মাদরাসার শিক্ষার্থীদের মধ্যে সিলেট সোসাইটি জুনিয়র ইউনিটির উদ্যোগে তীব্র গরমে সপ্তাহব্যাপী শুকনা খাবার ও কমল পানীয় বিতরণীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

প্রধান বক্তার বক্তব্যে সিলেট সোসাইটির উপদেষ্টা কাউন্সিলের সদস্য, এশিয়ান টেলিভিশন’র স্টাফ রিপোর্টার রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল পিএইচএফ বলেন, সামাজিক সংগঠনগুলো পৃষ্ঠপোষকতার অভাবে তাদের সামাজিক ও মানবিক কার্যক্রম মুখ থুবড়ে পড়ে। সিলেট সোসাইটি সংশ্লিষ্ট দায়িত্বশীলরা নিজেদের অর্থ ও শ্রম দিয়ে সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। সবার সম্মিলিত সহযোগীতায় অসহায় মানুষদের মুখে হাসি ফুটাতে সকল মানবিক বিত্তশালী সমাজসেবীদের সহযোগিতা কামনা করেন।

সিলেট সোসাইটির সভাপতি শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে ও জুনিয়র ইউনিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুলকারনাইন সাইরাসের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদরাসার পরিচালনা কমিটির সভাপতি আলহাজ¦ মহসিন আহমদ, সোসাইটির যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল করিম, তথ্য সম্পাদক জুবের আহমদ সার্জন।

বক্তব্য রাখেন, জুনিয়র ইউনিটির সদস্য সচিব তাওহিদ জাহান চৌধুরী, যুগ্ম আহ্বায়ক তালহা জুবায়ের, গোলাম সরওয়ার জিহান, আব্দুল্লাহ আল রহিম প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালাম পাক থেকে তেলাওয়াত করেন মাদরাসার ছাত্র হাফিজ আনহার আহমদ, দোয়া পরিচালনায় করেন মাদরাসার প্রিন্সিপাল মাওলানা রাশিদ আহমদ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট