editor

প্রকাশিত: 12:19 PM, April 28, 2024

ড্রয়ে শিরোপার অপেক্ষা বাড়ল পিএসজির

ড্রয়ে শিরোপার অপেক্ষা বাড়ল পিএসজির

জিতলেই নিশ্চিত ছিল লিগ শিরোপা। কিন্তু সেখানে কোনোমতে হার এড়িয়েছে পিএসজি।

ঘরের মাঠে লে হাভরের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে তারা। তাই শিরোপার অপেক্ষা বাড়ল লুইস এনরিকের দলের। পরের ম্যাচে অবশ্য ড্র করলেই ১২তম বারের মতো লিগ ওয়ানে চ্যাম্পিয়ন হবে তারা।
লিগে বাকি আছে আর তিন ম্যাচ। ৩১ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে পিএসজি। এক ম্যাচ কম খেলে ৫৮ পয়েন্ট নিয়ে দুইয়ে মোনাকো। বাকি চার ম্যাচ থেকে সর্বোচ্চ ১২ পয়েন্ট আদায় করতে পারবে তারা। তাই শিরোপায় এক হাত দিয়েই রেখেছে পিএসজি।

এমনটাই বললেন কোচ লুইস এনরিকে, ‘আমরা প্রায় চ্যাম্পিয়নই বলা যায়। যদিও গাণিতিকভাবে নয়, তবে আমার মনে হয় আমরা তা বলতে পারি। ‘

ঘরের মাঠে ম্যাচের ১৯ মিনিটেই পিছিয়ে যায় পিএসজি। তবে ১০ মিনিট পর ব্রেডলি বারকোলার গোলে সমতায় ফেরে তারা। যদিও বিরতির আগেই ফের এগিয়ে যায় লা হাভরে। বল পজেশন কম থাকলেও দ্বিতীয়ার্ধে পিএসজির ওপর চাপ বজায় রাখে সফরকারীরা। ম্যাচের ৬০ মিনিটে পেনাল্টি থেকে তাদের হয়ে ব্যবধান বাড়ান আব্দুলায়ে তোরে।

হারের মুখে থাকা পিএসজি ম্যাচে ফেরে শেষ ২০ মিনিটের লড়াইয়ে। ৭৮ মিনিটে আশরাফ হাকিমির গোলে ব্যবধান কমায় তারা। আর যোগ করা সময়ে তাদের সমতায় ফেরান গনসালো রামোস। দ্বিতীয়ার্ধের শুরুতে বদলি হিসেবে নেমেও খুব একটা ব্যবধান গড়তে পারেননি কিলিয়ান এমবাপ্পে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,