editor
প্রকাশিত: 7:19 PM, May 1, 2024
মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ইউসেপ সিলেট অঞ্চলের উদ্যোগে ইউসেপ ঘাসিটুলা টেকনিক্যাল স্কুল, ইউসেপ সোলায়মান চৌধুরী বালুচর টেকনিক্যাল স্কুল, ইউসেপ হাফিজ মজুমদার সিলেট টেকনিক্যাল স্কুল এবং ইউসেপ হাফিজ মজুমদার সিলেট টিভিইটি ইনস্টিটিউট এ যথাযোগ্য মর্যাদায় শিক্ষার্থী, প্রশিক্ষণার্থী, শিক্ষক, প্রশিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং সমাজের বিভিন্ন পেশাজীবী মানুষের অংশগ্রহণে আলোচনা সভা ও র্যালির মাধ্যমে দিবসটি পালন করা হয়।
বুধবার (১লা মে) সকালে মে দিবস উপলক্ষে “জলবায়ু পরিবর্তনে কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং স্বাস্থ্য নিশ্চিতকরণ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে এ ৪টি স্কুলে আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ সিলেট মহানগর শাখা এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ধ্রুব জ্যেতি দে। তিনি তাঁর বক্তব্যের শুরুতে সভ্যতা বিকাশে শ্রমিকের অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি ইউসেপ বাংলাদেশকে গুরত্ব সহকারে দিবসটি উদযাপনের জন্য ধন্যবাদ জানান এবং শিশু ও যুবাদের সমাজে সকল পেশার প্রতি সম্মান রেখে সমাজ থেকে বৈষম্য, শোষন দূর করতে আহবান জানান। শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরণের আয়োজন করায় স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান অতিথিবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন বটেশ^র বাজার থ্রি হুইলার শ্রমিক ইউনিয়ন এর সেক্রেটারি জালাল, ইউসেপ হাফিজ মজুমদার সিলেট টিভিইটি ইনস্টিটিউট এর লীড ট্রেইনার দেবদুলাল সৌমিত্র, ইউসেপ হাফিজ মজুমদার সিলেট টেকনিক্যাল স্কুলের হেড অব টেকনিক্যাল স্কুল লাভলু মিয়া প্রমুখ।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট