editor
প্রকাশিত: 8:30 PM, May 1, 2024
জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) এর কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও সিলেট জেলা জেএসডির আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ শফিক বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন ও মুক্তি সংগ্রামে আমাদের শ্রমিক, কৃষক ও শ্রমজীবী মানুষ সামনের সাড়িতে দাঁড়িয়ে সংগ্রাম করেছে এবং নেতৃত্ব দিয়েছে। শ্রমিক শ্রেণীর অসামান্য অবদানের কারণে আমরা ১৯৭১ সালে স্বাধীনতা অর্জন করেছি। অথচ স্বাধীনতার ৫৪ বছর চলছে, তারপরও শ্রমজীবী মানুষ তাদের ন্যায্য অধিকার পাচ্ছে না। শ্রমিকরা তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছে।
তিনি আরো বলেন, ব্যক্তি মালিকানার নামে অনেক ক্ষেত্রে শ্রমজীবী মানুষের ওপর শোষণের মাত্রা বৃদ্ধি করে লুটপাটের নতুন ধারা তৈরি করার হচ্ছে। শ্রমিকরা আজ তাদের ন্যায্য মজুরি পাচ্ছে না। দ্রব্যমূল্যের উর্ধ্বগতি থাকায় পরিবার পরিজন নিয়ে তারা অনাহারে অধাহারে জীবন যাপন করছেন। প্রতিটি ক্ষেত্রেই শ্রমিকরা অবহেলিত। এ দেশের চালিকা শক্তি হচ্ছে শ্রমজীবী মানুষ। তাদেরকে যদি নায্য পাওনা বুঝিয়ে দেওয়া হয়, তাহলে দেশ আরো এগিয়ে যাবে। তিনি অভিলম্বে শ্রমিকদের ন্যায্য অধিকার বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
বুধবার (১লা মে) মহান মে দিবসের শপথ হউক “শ্রমজীবী-কর্মজীবী মানুষের অর্থনৈতিক-রাজনৈতিক, সামাজিক মর্যাদা ও মানবিক অধিকার প্রতিষ্ঠা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মহান মে উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশনের সামনে জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোট (বা.জা.ফে-৩০) সিলেট জেলা শাখার উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোট সিলেট জেলা শাখার সদস্য সচিব আনোয়ার হোসেন এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য জেএসডির সাধারণ সম্পাদক চৌধুরী শাহেদ কামাল টিটু, সমাজসেবী ও জালালাবাদ এসোসিয়েশনের আজীবন সদস্য প্রিন্স বাহার চৌধুরী, জাতীয় সমাজতান্ত্রিক জোট সিলেট জেলার আহবায়ক সাংবাদিক চৌধুরী দিলোয়ার হোসেন জিলন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোট সিলেট জেলা শাখার যুগ্ম আহ্বায়ক রফিক মিয়া, শ্রমিক নেতা জুম্মান খান কানু, বেলায়েত হোসেন বেলু, আব্দুল গফফার সুইট, মাশুক আহমদ প্রমুখ।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট