editor

প্রকাশিত: 6:24 PM, May 2, 2024

বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাথে ভাইস চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিনের মতবিনিময়

বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাথে ভাইস চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিনের মতবিনিময়

সিলেটের বিশ্বনাথে স্থানীয় সাংবাদিকদের বৃহত্তম ও সার্বজনীন মিডিয়া কর্মীদের সংগঠন বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাথে মতবিনিময় করেছেন আঞ্জুমানে আল-ইসলাহ মনোনীত ভাইস চেয়ারম্যান প্রার্থী হাফিজ ক্বারী মাওলানা ইসলাম উদ্দিন।

বৃহস্পতিবার (২ মে) বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় তিনি বিশ্বনাথ উপজেলাকে অনিয়ম-দূর্নীতিমুক্ত, প্রবাসীদের সহযোগীতা, নারী কর্মসংস্থান, ন্যায়ভিত্তিক একটি সুন্দর উপজেলা গড়তে ৮ মে নির্বাচনে ‘বই’ প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করতে সকলের প্রতি অনুরোধ জানান।

ভাইস চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন বলেন, আমার একমাত্র উদ্দেশ্য ও লক্ষ্য হচ্ছে দেশ ও মানুষের কল্যাণ।

শামসুল উলামা আল্লামা ফুলতলী(র) ও দ্বীনী খেদমতের সংগঠন আঞ্জুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার একজন কর্মী হিসাবে মানুষের নায্য অধিকার আদায়ে আমার এ ইলেকশনে অংশগ্রহণ, আমরা চাই ইনসাফ বিক্তিক সমাজ ব্যবস্থা ও ন্যায় সৎ কল্যাণমুখী অধিকার বাস্তবায়ন।

মানুষের জন্য কাজ করার অভিপ্রায় থেকে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আমি ভাইস চেয়ারম্যান প্রার্থী হয়েছি। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থা’সহ সার্বিক উন্নয়নের মাধ্যমে বিশ্বনাথকে অনিয়ম-দূর্নীতিমুক্ত একটি ন্যায়ভিত্তিক উপজেলায় পরিণত করতে পারবো বলে আমি আশাবাদী।

তিনি বলেন, বিশ্বনাথ প্রবাসী অধ্যুষিত একটি শান্তি প্রিয় উপজেলা। দেশ-বিদেশে বিশ্বনাথ উপজেলার অনেক সুনাম রয়েছে। তবে দীর্ঘদিন থেকে বিশ্বনাথ উপজেলার মানুষ উন্নয়ন বঞ্চিত রয়েছেন।

সঠিক পরিকল্পনার অভাবে হচ্ছে না জনগনের কাঙ্খিত উন্নয়ন। আমাকে উপজেলার সম্মানিত জনসাধারণ ‘বই’ প্রতীকে ভোট দিয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করলে, উপজেলায় পরিবর্তন আসবে। সঠিক নেতৃত্বের মাধ্যমে সকল কিছু করা সম্ভব,এটি আমি বিশ্বাস করি। মাস্টার প্ল্যানের মাধ্যমে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে আমার উপজেলাকে একটি আধুনিক বাসযোগ্য উপজেলা পরিষদের রূপ দিতে চাই। প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ বিনির্মানের একজন কারিগর আমিও হতে চাই।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা পৌর আঞ্জুমানে আল-ইসলাহ’র সভাপতি মাও তালুকদার ফয়জুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শরিফ উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আল-ইসলাহ’র ১নং ওয়াডের্ডের সাংগঠনিক সেক্রেটারী তুহিন মিয়া সহ পৌর ও উপজেলার বিভিন্ন স্থরের সাংগঠনিক নেতৃবৃন্দ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট