editor
প্রকাশিত: 7:31 PM, May 6, 2024
সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, বৈশ্বিক বিভিন্ন সমস্যা মধ্য দিয়ে সময় অতিবাহিত হচ্ছে। আমাদের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার সমস্যাগুলো মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সিলেটে সিএনজি ফিলিং ষ্টেশন ব্যবসায়ীদের সমস্যাগুলোর ব্যাপারে আমি অবগত রয়েছি। অচিরেই আপনাদের নেতৃবৃন্দকে নিযে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীর সাথে আলাপ আলোচনা করে সমস্যা নিরসনে উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরো বলেন, সিলেটের খনিজ সম্পদ বিশেষ করে গ্যাস, বিদ্যুৎ, তেল সিলেটের হিস্যা দিয়ে সারাদেশে বন্টনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি। আপনাদের নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করুন, আমি সিলেটকে সকল সুযোগ সুবিধা নিশ্চিত করে অত্যাধুনিক নগরী গড়তে চাই।
তিনি সোমবার (৬ মে) দুপুরে নগরীর একটি অভিজাত হোটেলের হলরুমে বাংলাদেশ সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন সিলেট বিভাগ এর সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বাংলাদেশ সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন সিলেট বিভাগ এর সভাপতি আমিরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান এবং সহ সাধারণ সম্পাদক সাজুয়ান আহমদ এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি মনোরঞ্জন ভক্ত ও মহাসচিব ফারহান নূর।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম খান, অর্থ সম্পাদক আল মামুন ভুইয়া, কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুস সাকুর চৌধুরী, আব্দুস সাত্তার, আব্দুল হান্নান কাকন, পেট্রোলপাম্প এসোসিয়েশন সিলেট বিভাগের সভাপতি জোবায়ের আহমদ চৌধুরী, সিলেট বিভাগীয় কমিটির সহ সভাপতি গাজী মো. জাফর সাদেক, ট্যাংক লরী মালিক এসোসিয়েশনের সভাপতি হুমায়ুন আহমেদ, এলপিজি এসোসিয়েশনের সভাপতি খান মো. ফরিদ উদ্দিন।
বক্তব্য রাখেন মৌলভীবাজার প্রতিনিধি ইফতেখার আহমেদ, লুৎফুর রহমান, হাজী হোসেন আহমদ, হাজী কামাল উদ্দিন, ব্যবসায়ী সাজ্জাদুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন ফয়েজ উদ্দিন আহমদ। পবিত্র গীতা পাঠ করেন শ্রী বনমালী ভট্টাচার্য। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক আলী আফছার মো. ফাহিম।
অনুষ্ঠানে অতিথিবৃন্দকে ফুল ও ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানান বাংলাদেশ সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন সিলেট বিভাগ এর নেতৃবৃন্দ।
সাধারণ সভায় বক্তারা গ্যাসের মূল্য বৃদ্ধি-কমিশন বৃদ্ধি না হওয়া, লোড বৃদ্ধির দাবি, কমিশন বৃদ্ধি, বিদ্যুতের সমস্যার সমাধানসহ বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া তুলে ধরা হয়। বিগত দিনে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান যে ভূমিকা নিয়ে ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছিলেন বর্তমানে মেয়র মন্ত্রনালয়সহ সর্বক্ষেত্রে সহযোগিতা করে যাবেন বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট