editor

প্রকাশিত: 6:46 PM, May 8, 2024

ডাক জীবন বীমা ব্যবসার প্রসার, সমস্যা ও সম্ভাবনা শীর্ষক প্রশিক্ষণ ও সেমিনার অনুষ্ঠিত

ডাক জীবন বীমা ব্যবসার প্রসার, সমস্যা ও সম্ভাবনা শীর্ষক প্রশিক্ষণ ও সেমিনার অনুষ্ঠিত

রিজিওনাল ম্যানেজার এর কার্যালয় ডাক জীবন বীমা চট্টগ্রাম ৪০০০ এর ব্যবস্থাপনায় ও সহকারী জেনারেল ম্যানেজার (ফিল্ড) ডাক জীবন বীমা সিলেট ৩১০০ এর আয়োজনে “ডাক জীবন বীমা ব্যবসার প্রসার, সমস্যা ও সম্ভাবনা শীর্ষক প্রশিক্ষণ ও সেমিনার” অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ মে) বিকেলে সিলেটের প্রধান ডাকঘরের সেমিনার কক্ষে আয়োজিত এ প্রশিক্ষণ ও সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডাক জীবন বীমা চট্টগ্রাম ৪০০০ এর রিজিওনাল ম্যানেজার কাজী মামুনুর রশিদ।

ডাক জীবন বীমা সিলেট-৩১০০ এর সহকারী জেনারেল ম্যানেজার (ফিল্ড) পংকজ কান্তি চক্রবর্ত্তী সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মোহাম্মদ ওয়াহিদ উজ-জামান, সিলেট প্রধান ডাকঘরের এপিএমজি কাম পোস্টমাস্টার, মো. রাসেল।

ডাক জীবন বীমা মৌলভীবাজার জেলার পরিদর্শক শাহ মো. আমির হোসেন এর সঞ্চালনা ও স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন মো. আব্দুল হাই। পবিত্র গীতা পাঠ করেন ঝুলন রানী দাশ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এস পি এম মদন মোহন দাশ, আই পি ও বাবলু রায়, আই পি ও মলয় কান্তি সরকার, পোস্টমাস্টার সুনামগঞ্জ প্রধান ডাকঘর মো. শাহ জাহান, বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মধুসুদন বনিক, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খান পাঠান, বৈদেশিক ডাক সিলেটের এপিএমজি জনাব স্বপন কুমার দে, প্রধান ডাকঘরের পোস্ট অফিস পরিদর্শক রুনু চক্রবর্তী, সহকারী পোস্ট মাস্টার লিপ্টন রঞ্জন রায় তালুকদার, সফল ডাক বীমা এজেন্ট মুক্তা রানী ধর প্রমুখ।

সেমিনারে জৈন্তাপুর ইউনিয়নের ইডি কর্মচারী অপু দেবনাথের মৃত্যু দাবীর ১ লক্ষ টাকার চেক তার স্ত্রী লাকি রানী দেবনাথ এর হাতে তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি কাজী মামুনুর রশিদ।

প্রধান অতিথির বক্তব্যে কাজী মামুনুর রশিদ বলেন, ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা ও ক্ষুদ্র সঞ্চয়ে উৎসাহিত করার লক্ষ্যে ডাক বিভাগ কর্তৃক পরিচালিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি অনন্য প্রয়াস হল ডাক জীবন বীমা। জীবন ও জীবিকা নির্বাহের সামর্থ্যের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই নেই। অতএব, সবচেয়ে মূল্যবান সম্পদটির জন্য, অর্থাৎ আপনার জীবনের জন্য একটি বীমা নিরাপত্তা নিয়ে রাখাই বিচক্ষণতার কাজ। বিয়ে করা, পরিবার গড়ে তোলা বা বৃদ্ধ বাবা-মায়ের যত্ন নেওয়ার মতো বড় বড় দায়িত্বগুলো যতই বাড়তে থাকবে, আপনার বীমা করার প্রয়োজনীয়তাও ততই বৃদ্ধি পাবে। কারণ, বীমা আপনার প্রিয়জনদের জন্য এমন একটি আর্থিক সুরক্ষা নিশ্চিত করে, যা প্রয়োজনের সময়ে আপনার এবং আপনার প্রিয়জনদের সহায়ক হয়ে দাঁড়ায়।

তিনি সাধারণ মানুষকে ডাক জীবন বীমায় উদ্বুদ্ধ করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট