editor
প্রকাশিত: 3:49 PM, May 10, 2024
দক্ষিণ সুরমা প্রেসক্লাবের ২০২৪-২৫ এর নতুন কমিটির নাম ঘোষণা করা হয়েছে। গত ৫ মে ১১টি পদে মনোনয়পত্র দাখিল করেন প্রার্থীগণ। কোন পদে একাধিক প্রার্থী না থাকায় সকল প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
নির্বাচন কমিশনার মো. আফতাব উদ্দিন, সদস্য এম. আহমদ আলী, কবির আহমদ, এডভোকেট মোহাম্মদ তাজ উদ্দিন ও মঈন উদ্দিন গত ৯ মে বৃহস্পতিবার, প্রেসক্লাব কার্যালয়ে ১১ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করেন।
কার্যনির্বাহী কমিটির দায়িত্বশীলরা হচ্ছেন- সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক (দক্ষিণ সুরমা প্রতিনিধি, দৈনিক সিলেটের ডাক), সিনিয়র সহ-সভাপতি শিপন আহমদ (দৈনিক সময়) ও সাহেদ আহমদ শান্ত (দৈনিক বিজয়ের কণ্ঠ), সাধারণ সম্পাদক শরীফ আহমদ (দক্ষিণ সুরমা সংবাদদাতা- দৈনিক জালালাবাদ), সহ সাধারণ সম্পাদক খায়রুল আমিন রাফসান (দৈনিক জৈন্তাবার্তা), কোষাধ্যক্ষ- আজমল আহমদ রোমন (দৈনিক শ্যামল সিলেট), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এম সারওয়ার হোসেন সৌরভ (দৈনিক আজকালের খবর), দপ্তর ও পাঠাগার সম্পাদক- রফিক আহমদ (ঢাকা টাইমস), নির্বাহী সদস্য আশরাফুল ইসলাম ইমরান (স্টাফ রিপোর্টার- দৈনিক জালালাবাদ), মনসুর আলী মাসুম (দৈনিক যুগভেরী), জাহেদ আহমদ (স্টাফ রিপোর্টার- দৈনিক সবুজ সিলেট)।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট