editor
প্রকাশিত: 4:54 PM, May 10, 2024

সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক অস্বাভাবিক হারে হোল্ডিং টেক্স আরোপের প্রদিবাদে সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখছেন সিলেট জেলা ওয়ার্কাস পার্টির সভাপতি সিকান্দর আলী
সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক অস্বাভাবিক হারে হোল্ডিং টেক্স আরোপের প্রদিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ মে) সকাল ১০টায় সিলেট নগরীর ৫নং ওয়ার্ডের কলবাখানী এলাকায় সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রতিদিন বাড়ছে নিত্যপণ্যের দাম। গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি হচ্ছে পাল্লা দিয়ে। যার ফলে মানুষের জীবন নাভিশ্বাস হয়ে উঠেছে। তার মধ্যে হঠাৎ করে সিলেট সিটি কর্পোরেশনের অযৌক্তিক হোল্ডিং ট্যাক্স আরোপ পুরো নগরবাসীর জীবনকে দুর্বিষহ করে তুলবে। মানববন্ধন ও সমাবেশ থেকে অযৌক্তিক হোল্ডিং ট্যাক্স এর সিদ্ধান্ত বাতিলের দাবি জানানো হয়। অবিলম্বে অযৌক্তিক হোল্ডিং ট্যাক্সের সিদ্ধান্ত বাতিল না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
সুরমা বয়েজ ক্লাবের সিনিয়র সদস্য আব্দুল আহাদ এলিছ এর সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেন এর পরিচালনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট জেলা ওয়ার্কাস পার্টির সভাপতি সিকান্দর আলী, এলাকার বিশিষ্ট মুরব্বী আলতা মিয়া, বীর মুক্তিযোদ্ধা কাজী নাজিম উদ্দিন, ক্লাবের সহ সভাপতি গোপাল বাহাদুর, এডভোকেট সুহেল আহমদ, মল্লিকা সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক জালাল আহমদ, সুরমা বয়েজ ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রেজওয়ান আহমদ, সদস্য কয়েছ আহমদ দারা, সুমন বাহাদুর, মাসুক আহমদ, শাহেদ, আফজল, মকুল, রেজাউল করিম, শাহিন আহমদ, রফিক মিয়া, আব্দুল ওদুদ সুহাগ প্রমুখ।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট