editor
প্রকাশিত: 1:18 PM, November 25, 2020
অনলাইন ডেস্ক
প্রথমবারের মত দশক সেরা খেলোয়াড়ের খেতাব দেওয়ার আয়োজন করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এজন্য মনোনীত খেলোয়াড়দের তালিকাও প্রকাশ করা হয়েছে। মোট পাঁচটি ক্যাটাগরিতে পুরুষ ক্রিকেটারদের মনোনীত করা হয়েছে। নারীদের জন্যও রয়েছে পৃথক ক্যাটাগরি।
পুরুষ ও যৌথ ক্যাটাগরির সবগুলোতেই স্থান পেয়েছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তবে বাংলাদেশের কেউ কোনো ক্যাটাগরিতেই স্থান পাননি। কোহলি ছাড়াও দশক সেরা ক্রিকেটারের প্রাথমিক তালিকায় স্থান পেয়েছেন রবিচন্দ্রন অশ্বিন, জো রুট, কেন উইলিয়ামসন, স্টিভ স্মিথ, এবি ডি ভিলিয়ার্স ও কুমার সাঙ্গাকারা।
দশক সেরা পুরস্কারের জন্য মনোনীতরা:
দশক সেরা ক্রিকেটার : বিরাট কোহলি ও রবিচন্দ্রন অশ্বিন (ভারত), জো রুট (ইংল্যান্ড), কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড), স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া), কুমার সাঙ্গকারা (শ্রীলঙ্কা) এবং এবি ডি’ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা)।
দশক সেরা টেস্ট ক্রিকেটার : বিরাট কোহলি (ভারত), জো রুট ও জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড), কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড), স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া), ইয়াসির শাহ (পাকিস্তান) ও রঙ্গনা হেরাথ (শ্রীলঙ্কা)
দশক সেরা ওয়ানডে ক্রিকেটার : বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি ও রোহিত শর্মা (ভারত), কুমার সাঙ্গাকারা ও লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা), মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া) এবং এবি ডি’ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা)৷
দশক সেরা টি-টোয়েন্টি ক্রিকেটার : বিরাট কোহলি ও রোহিত শর্মা (ভারত), ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ), অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া), ইমরান তাহির (দক্ষিণ আফ্রিকা) এবং রশিদ খান (আফগানিস্তান)৷
আইসিসি স্পিরিট অব ক্রিকেট পুরস্কার : বিরাট কোহলি, কেন উইলিয়ামসন, ব্রেন্ডন ম্যাককালাম, মিসবাহ-উল-হক, মহেন্দ্র সিং ধোনি, আনয়া শ্রুবসোল, ক্যাথেরিন ব্রান্ট, মাহেলা জয়াবর্ধনে, ড্যানিয়েল ভেট্টোরি।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,