editor
প্রকাশিত: 4:35 PM, May 12, 2024
ওয়ানডের সঙ্গে বাংলাদেশ টি-টোয়েন্টি ক্রিকেটে তফাৎ কি করতে পারে না? প্রশ্নের উত্তরে স্পষ্ট করেই ‘না’ বললেন নাজমুল হোসেন শান্ত। এরপর তিনি নিজেই টেনে এনেছেন স্ট্রাইক রেট প্রসঙ্গ।
বাংলাদেশ দলের বেশ কয়েকজন ক্রিকেটারকে এ নিয়ে সমালোচনা পোহাতে হয়।
তার মধ্যে আছেন নাজমুল হোসেন শান্তও। জিম্বাবুয়ের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজেই পাঁচ ম্যাচে ৮৬ রান তিনি করেছেন ১০৩.৮৪ স্ট্রাইক রেটে। এই সিরিজের পর শান্ত বলছেন, স্ট্রাইক রেটে উন্নতির জন্য নিয়মিত ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে ভালো উইকেটে খেলতে হবে তাদের।
তিনি বলেন, ‘আমাদের দেশে স্ট্রাইক রেট নিয়ে অনেক কথা হয়। স্ট্রাইক রেট, স্ট্রাইক রেট…কিন্তু জিনিসটা হলো যে, আপনি যদি চিন্তা করেন আমরা সম্প্রতি ভালো উইকেটে খেলা শুরু করেছি। শ্রীলঙ্কার সঙ্গে যে টি-টোয়েন্টি সিরিজটা খেললাম, ওটা ভালো উইকেটে খেলেছি। কিন্তু এই জিনিসটা সময় দিতে হবে। ’
‘আমরা যদি লম্বা সময় ধরে ভালো উইকেটে খেলার শুরু করি, ছয় মাস, এক বছর, দুই বছর তারপর আপনি দেখবেন প্রত্যেকটা ব্যাটসম্যান ভালো স্ট্রাইক রেটে ব্যাটিং করছে। এটা শুধু আন্তর্জাতিক ক্রিকেটে হলে হবে না, আমরা যে বিপিএলে খেলি ওই জায়গাতেও ভালো উইকেটে খেলতে হবে অনেক লম্বা সময় ধরে তারপর আপনি এই পার্থক্যটা দেখতে পাবেন। ’
এখন আইপিএলে প্রতিদিনই দুইশ ছাড়ানো সংগ্রহ হয়। সেসব দেখে সমর্থকদের প্রত্যাশাও বেড়েছে অনেক। জিম্বাবুয়ের বিপক্ষে কোনো ম্যাচেই দুইশ রান করতে পারেনি বাংলাদেশ। বিশ্বকাপেও রান কম হবে বলে মনে করেন নাজমুল হোসেন শান্ত।
তিনি বলেন, ‘আমার তো মনে হয় না। কারণ আইপিএল যে উইকেটে হয়েছে..আইপিএলের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট মেলানোই যাবে না। আমার মনে হয়, গত বছর পিএসএলেও এরকম রান হয়েছে, ২০০ প্লাস, আড়াইশ রানও হয়েছে। ’
‘কিন্তু আন্তর্জাতিকে আমি যতটুকু জানি ১৬০ থেকে ১৭৫-১৮০, ২০০ রান যদি কোনো দল করে এটা খুব ভালো স্কোর। এটা সচরাচর রেগুলার কিন্তু দেখা যায় না। আমার মনে হয় বিশ্বকাপে এরকমই রান হবে, ১৬০-৮০ এর মধ্যেই থাকবে ভালো উইকেটে। এর ভেতরই বোলারদের ডিফেন্ড করতে হবে বা রান চেজ করতে হবে। আইপিএলের সঙ্গে তুলনা করাটা আমার মনে হয় না কখনোই যৌক্তিক। ’
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,