editor

প্রকাশিত: 4:45 PM, May 12, 2024

সিসিক কর্তৃক ভৌতিক হোল্ডিং ট্যাক্স বৃদ্ধি নগরবাসীর জন্য মরার উপর খাঁড়ার ঘাঁ: নাসিম হোসাইন

সিলেট মহানগর বিএনপির মানববন্ধন

সিসিক কর্তৃক ভৌতিক হোল্ডিং ট্যাক্স বৃদ্ধি নগরবাসীর জন্য মরার উপর খাঁড়ার ঘাঁ: নাসিম হোসাইন

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, আওয়ামী অবৈধ ডামি সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় বিধায় জনগণের প্রতি তাদের কোন দায়বদ্ধতা নেই। তারা দুর্নীতি আর লুটপাটের মাধ্যমে হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিচ্ছে। নিত্যপণ্যের দাম প্রতিনিয়ত বেড়ে চলেছে। তারা ঠিকমতো বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ করতে না পারলেও দফায় দফায় দাম বৃদ্ধি করেছে। সিলেট নগরীতে হোল্ডিং ট্যাক্স ৫ থেকে এক লাফে ৫০০ গুণ পর্যন্ত বাড়িয়ে দেয়া হয়েছে। যা নগরবাসীর জন্য মরার উপর খাঁড়ার ঘাঁ এর মতো। সিটি কর্পোরেশনের এমন সিদ্ধান্তে পুরো নগরবাসী ক্ষুব্ধ-বিক্ষুব্ধ। আমরা বিএনপি হোল্ডিং ট্যাক্সের বিপক্ষে নই। তবে তা হতে হবে সহনীয় পর্যায়ে। অবিলম্বে অস্বাভাবিক হারে বর্ধিত ভৌতিক হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করতে হবে। অন্যথায় সিলেটের জনগণ ক্ষুব্ধ রাস্তায় নেমে গেলে পরিনতি হবে ভয়াবহ।

তিনি রোববার (১২ মে) দুপুরে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে সিসিক কর্তৃক অস্বাভাবিক হারে হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে অনুষ্ঠিত বিশাল মানববন্ধনে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী পরিচালনায় নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে অনুষ্ঠিত মানববন্ধনে সিলেট মহানগর, ৪২টি ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণীপেশার বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সৈয়দ মিসবাহ উদ্দিন, সৈয়দ মঈনুদ্দিন সোহেল, জিয়াউল হক জিয়া, আমির হোসেন, মহানগর বিএনপির নির্বাচিত সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, মহানগর আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মুর্শেদ আহমদ মুকুল, মহানগর যুবদলের সভাপতি নেওয়াজ বক্ত তারেক, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী, মহানগর বিএনপির আহবায়ক কমিটি সাবেক সদস্য আক্তার রশিদ চৌধুরী, মতিউল বারী চৌধুরী খূর্শেদ, আফজাল উদ্দিন, আবুল কালাম, হাজী ডাঃ মোঃ আশরাফ আলী, লল্লিক চৌধুরী, মহানগর ওয়ার্ড বিএনপি সভাপতিবৃন্দের মধ্যে বদরুদ্দোজা বদর, শেখ কবির আহমদ, আব্দুল হাকিম, মির্জা বেলায়েত হাসান লিটন, আব্দুর রহিম মল্লিক, মহানগর মহিলা দলের সভাপতি নিগার সুলতানা ডেইজি ও সাধারণ সম্পাদক ফাতেমা জামান রোজি, মহানগর জাসাসের আহবায়ক তাজ উদ্দিন মাসুম, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান, জেলা ছাত্রদলের সভাপতি জুবের আহমদ ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান, মহানগর শ্রমিক দলের আহবায়ক আব্দুল আহাদ, ওয়ার্ড বিএনপি সভাপতিদের মধ্যে থেকে সালেহ আহমদ গেদা, মোঃ লুৎফুর রহমান মোহন, খায়রুল ইসলাম খায়ের, আব্দুল ওয়াদুদ মিলন, মোঃ তারেক খান, মোঃ বাচ্চু মিয়া, সবুর আহমদ, মোঃ নাজিম উদ্দীন, মিজান আহমদ, আমিনুল ইসলাম, ফখর উদ্দিন মোঃ পংকি, আব্দুল মুনিম, শাহজাহান মিয়া, সেলিম আহমদ সেলু, আজিজুল হোসেন আজিজ, জাহাঙ্গীর হোসেন, মানিক মিয়া, রেজাউর রহমান রুজন, কয়েস আহমদ সাগর, মহানগর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদকদের মধ্য থেকে মোঃ রফিকুল ইসলাম রফিক, মামুন ইবনে রাজ্জাক রাসেল, আব্দুল আজিজ লাকি, সাব্বির আহমদ, দেওয়ান আরাফাত চৌধুরী জাকি, সৈয়দ লোকমানুজ্জামান, সৈয়দ রহিম আলী রাসু, আব্দুস সবুর রাসেল, জমজম বাদশা, মোঃ সুলেমান হোসেন সুমন, জাকির হোসেন মজুমদার, যুবদল নেতা তোফাজ্জল হোসেন বেলাল, সোহেল মাহমুদ, নজরুল ইসলাম, এমদাদুল হক স্বপন, কয়েছ আহমদ, উসমান গনি, নাসির উদ্দিন রহিম, মহানগর ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদকদের মধ্যে আব্দুল মুমিন, মোঃ ছালেক আহমদ, আকবর হোসেন কয়সর, ফরহাদ আহমদ, রাসেল আহমদ খান, আব্দুর রহিম, মতিউর রহমান শিমুল, নাসির উদ্দিন রব, বিএনপি নেতা আলমগীর বক্স চৌধুরী শোয়েব, নজরুল ইসলাম সাবুল, ওজি মোহাম্মদ কাওসার, জালাল উদ্দীন শামিম, কাজী নাইমুল আলম, মঞ্জুর আহমদ, রোপন আহমদ, সেলিম আহমদ, মন্তাজ মিয়া, মিরাজ আহমদ সুমন, মামুন আহমদ মিন্টু, তারেক আহমদ, আহমদ লস্কর, আলম আহমদ, মখন মিয়া, লুৎফুর রহমান, জুম্মান আহমদ, রিয়াজ আহমদ সুমন, স্বেচ্ছাসেবক দল নেতা মাসুম রাজ্জাক রুবেল, আব্দুল হাসিম জাকারিয়া, রুনু আহমদ, আজিজ খান সজিব, মিছবা আহমদ জেইন, শফিকুর রহমান, সুলেমান খাঁ, গোলাম মোস্তফা, গোলাম রব্বানী, আব্দুস সালাম, নুরুল হক মাসুম, সালাউদ্দিন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাসরুর রাসেল, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো: রুবেল ইসলাম, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতাক্কাবির চৌধুরী সাকি, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক আজহার আলী অনিক, জেলা যুগ্ম সম্পাদক ফাহিম রহমান মৌসুম ও আব্দুস সামাদ লস্কর মুনিম, মহানগর সহ-সাধারণ সম্পাদক আবুল হোসেন, জেলা সহ-দফতর সম্পাদক জয়নাল আবেদীন রাহেল ও মহানগর সহ-সাংগঠনিক আশিকুর রহমান তারেক প্রমূখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা