editor
প্রকাশিত: 7:32 PM, May 12, 2024
কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার ফলাফল রোববার (১২ মে) প্রকাশিত হয়েছে। ২০২৪ সালে ইউসেপ সিলেট অঞ্চলের তিনটি কারিগরি বিদ্যালয় থেকে সর্বমোট ৬৩ জন (১৭ জন মেয়ে এবং ৪৬ জন ছেলে) পরীক্ষার্থী এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশগ্রহণ করে। সবাই কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে। ৬৩ জন শিক্ষার্থীর মধ্যে ১৮ জন শিক্ষার্থী এ+ এবং বাকি ৪৫ জন শিক্ষার্থী এ পেয়ে উত্তীর্ণ হয়।
উল্লেখ, গত চার বছরের ভাল ফলাফলের ধারাবাহিকতা বজায় রেখে ইউসেপ এর বিদ্যালয়গুলো এবারও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় সাফল্য দেখিয়েছে। বিদ্যালয়গুলোতে পাঠরত শিশুরা আর্থিকভাবে অসচ্ছল এবং সুুবিধাবঞ্চিত পরিবারে থেকে আসা। ইউসেপ এর বিনামূল্যে শিক্ষা প্রদানের কারণে এদের অনেকের পক্ষেই সম্ভব হয়েছে শিক্ষায় ফিরে আসা। ১৯৭২ সাল থেকে ইউসেপ বাংলাদেশ সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও তাদের কারিগরি দক্ষতায় দক্ষ করে তোলার মাধ্যমে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে আসছে। বর্তমানে ইউসেপ বাংলাদেশ ৩৬টি করিগরি বিদ্যালয়, ১০টি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রশিক্ষণ (টিভিইটি) ইন্সটিটিউট, ০২ টি পলিটেকনিক ইন্সটিটিউট ও ৩টি প্রফেসনাল ইন্সটিটিউট এর মাধ্যমে প্রতি বছর প্রায় ৩৫ হাজার শিক্ষার্থীদের শিক্ষা প্রদান করে চলেছে এবং এর মধ্যে ৮০% শিক্ষার্থী সফলভাবে প্রশিক্ষণ সমাপ্তির পর শোভন কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে। ইউসেপ বাংলাদেশ প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ মানব সম্পদ তৈরি করে বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রায় অগ্রনী ভুমিকা পালন করছে।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা