editor

প্রকাশিত: 4:40 PM, May 13, 2024

জৈন্তাপুরে এসএসসি ও সমমানের পরীক্ষার পাশের হার ৬৮.৮৮% জিপিএ-৫ ৩৪ জন

জৈন্তাপুরে এসএসসি ও সমমানের পরীক্ষার পাশের হার ৬৮.৮৮% জিপিএ-৫ ৩৪ জন

জৈন্তাপুর প্রতিনিধি :: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি ও সমমানের পরীক্ষা ২০২৪ এর ফলাফল আজ রবিবার (১২ই মে) প্রকাশিত হয়েছে।

সারা দেশের ন্যায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কারিগরি ও মাদ্রাসা বোর্ডের অধিনে জৈন্তাপুর উপজেলায় মোট ২৫টি শিক্ষা প্রতিষ্ঠান হতে মোট ১৮২৫ জন পরীক্ষার্থী এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষায় অংশ নেয়। তার মধ্যে মোট ১২৫৭ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়। সেই হিসেবে উপজেলায় গড় পাশের হার ৬৮.৮৮%। এ বছর জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ৩৪ জন।

সিলেট জেলা শিক্ষা কর্মকর্তা ও জৈন্তাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ( অতিরিক্ত দায়িত্ব) আবু সাইদ মোহাম্মদ আবদুল ওয়াদুদ স্বাক্ষরিত ২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল বিবরণীতে এ তথ্য জানানো হয়।

এ বছর জৈন্তাপুর উপজেলায় এসএসসি পরীক্ষায় ১৬টি স্কুল অংশ গ্রহন করে। এর মধ্যে ১৪৬২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয় ৯৫১ জন এবং জিপিএ -৫ পেয়েছে ২২ জন। সবচেয়ে বেশি জিপিএ – ৫ প্রাপ্ত প্রতিষ্ঠান হলো জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়। এই স্কুল থেকে মোট ৯ জন পরীক্ষার্থী জিপিএ -৫ পেয়েছে।

কারিগরি শাখায় এ বছর জৈন্তাপুর উপজেলায় ৫টি প্রতিষ্ঠান থেকে ২০১ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ১৭০জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। কারিগরি শাখা হতে এ বছর জিপিএ -৫ পেয়েছে ১২ জন পরীক্ষার্থী। সবচেয়ে বেশি জিপিএ -৫ প্রাপ্ত প্রতিষ্ঠান হলো সারিঘাট উচ্চ বিদ্যালয় ( কারিগরি)। এই প্রতিষ্টানে ৫ জন পরীক্ষার্থী জিপিএ- ৫ পেয়েছে।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধিনে দাখিল পরীক্ষায় জৈন্তাপুর উপজেলায় এ বছর ৪টি মাদ্রাসা হতে ১৬২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ১৩৬ জন। তবে মাদ্রাসা থেকে এ বছরে কেউ জিপিএ -৫ পায় নি।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।