editor
প্রকাশিত: 2:44 PM, May 15, 2024
গত ১ মে‘মহান মে দিবস’ পালনকে উপলক্ষ্য করে হোটেল শ্রমিক ইউনিয়নের ব্যানারে কতিপয় দূর্বৃত্ত কর্তৃক সিলেট মহানগরীর বিভিন্নস্থানে অন্যায়ভাবে কিছুসংখ্যক হোটেল-রেস্তোরা ভাংচুরের ঘটনায় সিলেট জেলা রেস্তোরা মালিক সমিতি ও সিলেট ক্যাটারার্স গ্রুপের নেতৃবৃন্দের উদ্যোগে জরুরী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ মে) রাতে নগরীর কদমতলীস্থ বাস টার্মিনালের একটি আবাসিক হোটেলের হলরুমে এই জরুরী মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সিলেট জেলা রেস্তোরা মালিক সমিতি দক্ষিণ সুরমা শাখার সভাপতি আলহাজ¦ মো: আব্দুস ছত্তারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদের পরিচালনায় জরুরী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা রেস্তোরা মালিক সমিতির সভাপতি খালেদ আহমদ।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট ক্যাটারার্স গ্রুপের সভাপতি ও দি সিলেট চেম্বার অব কর্মাসের পরিচালক শান্ত দেব।
বিশেষ অতিথির হিসেবে উপস্থিত র্ছিলেন, সিলেট জেলা রেস্তোরা মালিক সমিতির সাধারণ সম্পাদক নুরুজ্জামান সিদ্দিকী মুক্তা, সিলেট ক্যাটারার্স গ্রুপের সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমদ চৌধুরী বাবলু।
শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াক করেন সিলেট জেলা রেস্তোরা মালিক সমিতি দক্ষিণ সুরমা শাখার যুগ্ম সাধারণ সম্পাদব সাদিকুর রহমান।
উপস্থিত ছিলেন, সিলেট জেলা রেস্তোরা মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, তোফায়েল আহমদ চৌধুরী, শরীফ আহমদ, আব্দুল কাদির, এমদাদ হোসেন, রাজা মিয়া, টিপু আহমদ, জহির আহমদ, রুহেল আহমদ, তারেক আহমদ, সলাউদ্দিন, মনির হোসেন, হায়দার, বেলাল আহমদ, রুহেল আহমদ, আনোয়ার হোসেন, সুহেল মিয়া, ফয়েজ প্রমুখ।
জরুরী সভায় বক্তারা বলেন, সিলেট পর্যটন নগরী। ছুটির দিনে অনেক পর্যটক এখানে আসেন। পর্যটকদের সুবিধার জন্য তারা ছুটির দিনগুলোতে রেস্টুরেন্ট খোলা রাখেন। এতে সারাবছর কোনও সমস্যা হয় না, কিন্তু মে দিবস এলে কিছু শ্রমিক নামধারী রেস্টুরেন্ট খোলা রাখলে নানা ধরনের সমস্যার সৃষ্টি করে। এতে পর্যটক ও ব্যবসায়ীগণ খুবই অসুবিধায় পড়েন। এবারও গত ১ মে শ্রমিক নামধারী এসব ‘সন্ত্রাসী’ সিলেট মহানগরীর কয়েকটি রেস্টুরেন্টে হামলা, ভাংচুর ও লুটপাট করে। ফলে ব্যবসায়ীগণ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছেন। সভায় গত ১ মে বুধবার ‘মহান মে দিবস’ পালনকে উপলক্ষ করে হোটেল শ্রমিক ইউনিয়নের ব্যানারে কতিপয় সন্ত্রাসী কর্তৃক নগরীর বিভিন্নস্থানে অন্যায়ভাবে কিছুসংখ্যক হোটেল-রেস্তোরাঁ ভাংচুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। সভায় ন্যাক্কারজনক এই ঘটনার নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে অভিযুক্তদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য স্থানীয় প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।