editor
প্রকাশিত: 4:32 PM, May 15, 2024
সুনামগঞ্জ শহরের বিভিন্ন স্থানে পর্যাপ্ত নারী বান্ধব পাবলিক টয়লেট স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছেন পৌর মেয়র নাদের বখত। একই সাথে পরিবেশ রক্ষায় বৃক্ষ রোপনের উপরও গুরুত্ব দিয়েছেন তিনি। বুধবার (১৫ মে) মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম – এমএএফ সুনামগঞ্জ’র উদ্যোগে এক গোলটেবিল বৈঠকে পৌর মেয়র এসব বলেন।
বৈঠকে অংশ নিয়ে রাজনৈতিক দল এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা দাবি জানান নগরীতে জলাবদ্ধতা দূরীকরণেও দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে, এজন্য বর্ষা মৌসুমের আগেই পৌর এলাকার ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে তাগিদ দেন তারা।
শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগারে আয়োজিত এ গোলটেবিল আলোচনায় বক্তারা বলেন, শহরের জনসমাগমস্থলে পর্যাপ্ত পাবলিক টয়লেট নেই, এতে বেশ ভোগান্তিতে পড়তে হয়, বিশেষ করে নারীদের ভোগান্তি সবচেয়ে বেশি। এছাড়া ড্রেন পরিস্কার, বর্জ্য ব্যবস্থাপনা, প্লাস্টিক ব্যাগের ব্যবহার নিয়ন্ত্রণ, পুকুর, খাল ও জলাশয় সংরক্ষণের দাবি করা হয় বৈঠকে। সম্প্রতি এমএএফ এর উদ্যোগে শহরের আশেপাশে যে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্যোগ গ্রহণ করা হয়েছে তা প্রশংসনীয় উল্লেখ করে মেয়র জানান এই কর্মসূচী সফল ভাবে বাস্তবায়নের জন্য পৌরসভার পক্ষ থেকে সার্বিক সহায়তা প্রদান করা হবে।
এছাড়া, পাবলিক টয়লেটের গুরুত্ব এবং জলাবদ্ধতার সীমাবদ্ধতা নিয়ে মেয়র বরারব বক্তব্য তুলে ধরেন, যথাক্রমে ম্যাফ সুনামগঞ্জের দুজন যুগ্ন সম্পাদক সৈয়দা ফারহানা ইমা এবং জাহাঙ্গীর আলম।
উন্নয়ন সংস্থা এফসিডিও-এর অর্থায়নে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল পরিচালিত বাংলাদেশ ষ্ট্রেনদেনিং পলিটিক্যাল একাউন্টিবিলিটি ফর সিটিজেন এমপাওয়ারমেন্ট (বি-স্পেস) প্রকল্পের সহায়তায় এ বৈঠকে সভাপতিত্ব করেন এমএএফ সুনামগঞ্জের সভাপতি শাহ আবু নাসের এবং সঞ্চালনা করেন, মুনাজ্জির হোসেন সুজন। এতে আরো অংশ নেন, সুনামগঞ্জ বন বিভাগের কর্মকর্তা দীন ইসলাম, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি রেজাউল হক, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি নাদের আহমদ, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মাহবুবুল হাসান শাহিন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক, মোঃ মাহমুদুল হাসান, সুনামগঞ্জ মহিলা লীগের সহ-সভাপতি ফৌজি আরা শাম্মি, সুনামগঞ্জ জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক কামরুল হাসান রাজুসহ আরো অনেকে।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা