editor
প্রকাশিত: 5:46 PM, May 16, 2024
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নির্দেশে সিলেটকে গ্রীন সিলেট তৈরি করতে কাজ করে যাচ্ছি। আমি আশা করি সিলেটকে গ্রীন সিলেট তৈরি করতে সুশীল সমাজের নেতৃবৃন্দ সহ শিক্ষার্থীরাও অগ্রণী ভূমিকা পালন করবে।
তিনি বলেন, ফুলে ফলে সবুজ সমারোহে, সুরভিত হউক মোদের পরিবেশ, এভাবেই গড়ে উঠুক আমাদের প্রাণের বাংলাদেশ। বৃক্ষ নিধনে প্রায় সবাই যখন মেতেছি উল্লাসে ঠিক সেই সময় পরিবেশ রক্ষায় কাজ করে যাচ্ছে সিটি ফাউন্ডেশন সিলেট। আমি উক্ত সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি এবং এ ধরণের কার্যক্রমে আমার সহযোগিতা থাকবে বলে আশাবাদ ব্যক্ত করছি।
তিনি বৃহস্পতিবার (১৬ মে) সকালে “একজন শিক্ষার্থী একটি চারা” এই প্রতিপাদ্যে সামনে রেখে সিটি মডেল স্কুলের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রাজন এর উদ্যোগে ও লন্ডনের চ্যারেটি সংস্থা প্রজেক্ট এগেইন্সট প্লাস্টিক ইউকে এর সার্বিক সহযোগীতায় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে প্রায় ৫০০০ চারা গাছ বিতরণ অংশ হিসেবে সিটি মডেল স্কুলের শিক্ষার্থীদের মাঝে প্রায় ১৩০০ চারা গাছ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ডের কাউন্সিলর জগদীশ চন্দ্র দাশ, ৩৭ নং ওয়ার্ডের কাউন্সিলর রিয়াজ আহমেদ, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর রেবেকা বেগম রেনু, সিটি ফাউন্ডেশনের সভাপতি আব্দুর রাজ্জাক রাজন, সিটি মডেল স্কুলের প্রধান শিক্ষক সুকেশ রঞ্জন তালুকদার, সহকারী প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম চৌধুরী, যুবলীগ নেতা তানভীর আহমেদ প্রমুখ।
এছাড়ও সিটি মডেল স্কুলের সহকারী শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে