editor

প্রকাশিত: 6:07 PM, May 17, 2024

সিসিকের অযৌক্তিক হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে অন্তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থার মানববন্ধন

সিসিকের অযৌক্তিক হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে অন্তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থার মানববন্ধন

সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক অযৌক্তিক হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে অন্তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ মে) বাদ জুম্মা নগরীর ১৭নং ওয়ার্ডের উত্তর কাজিটুলা জামে মসজিদের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রতিদিন বাড়ছে নিত্যপণ্যের দাম। গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি হচ্ছে পাল্লা দিয়ে। যার ফলে মানুষের জীবন নাভিশ্বাস হয়ে উঠেছে। তার মধ্যে হঠাৎ করে সিলেট সিটি কর্পোরেশনের অযৌক্তিক হোল্ডিং ট্যাক্স আরোপ পুরো নগরবাসীর জীবনকে দুর্বিষহ করে তুলবে। মানববন্ধন থেকে অযৌক্তিক হোল্ডিং ট্যাক্স এর সিদ্ধান্ত বাতিলের দাবি জানানো হয়। অবিলম্বে অযৌক্তিক হোল্ডিং ট্যাক্সের সিদ্ধান্ত বাতিল না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা বলে হুশিয়ারি দেন বক্তারা।

অন্তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি রুহেল আহমদ এর সভাপতিত্বে ও সাবেক সভাপতি আব্দুল আহাদ এলিছ এর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট এমাদুল্লাহ শহিদুল ইসলাম শাহীন, সাংবাদিক আব্দুল মালিক জাকা, অন্তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল করিম বাবলু, আব্দুল কাইয়ুম, শাহীন আহমদ, জয়নাল আবেদীন, ইনাম মাহমুদ, মুস্তাকিম চৌধুরী অনি, আকবর আহমদ, সাংবাদিক মিছবাহ উদ্দিন আহমদ।

মানববন্ধনে উপস্থিত ছিলেন রাহাত আহমদ, রিফাত আহমদ রনি, কামাল আহমদ, সাব্বির আহমদ তুহিন, কয়েছ আহমদ দারা, রাশেদ আহমদ, ইমাদ আহমদ, মিহাদ আহমদ প্রমুখ।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে