editor
প্রকাশিত: 6:59 PM, May 17, 2024
রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৮২ বাংলাদেশের এসিস্ট্যান্ট গভর্ণর, এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার, রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল পিএইচএফ বলেছেন, মানুষের জীবন রক্ষায় প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং পৃথিবীকে বাসযোগ্য রাখতে গাছ লাগানোর বিকল্প নেই।
তিনি আরো বলেন, জলাবায়ু ও উষ্ণতা নিয়ন্ত্রণে সরকারের পাশাপাশি, বিভিন্ন সংগঠন ও উদ্দ্যোক্তারা রাস্তার পাশে, শিক্ষা প্রতিষ্ঠানে এবং বাড়ির আঙ্গিনায় প্রচুর পরিমাণে গাছ লাগালে পরিবেশের ভারসাম্য রক্ষায় ভুমিকা রাখবে। এতে করে বৃষ্টি হবে ও উষ্ণতা কমবে।
তিনি শুক্রবার (১৭ মে) বিকেলে সিলেট সদর উপজেলার সাহেবের বাজারে এসএমএস হাইব্রিড অনলাইন নার্সারির উদ্যোগে মাসব্যাপী বনজ ও ফলদ বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
সমাজসেবী ও প্রবীন মুরুব্বি মোহাম্মদ আলাউদ্দিন এর সভাপতিত্বে ও ধারাভাষ্যকার জাকারিয়া মাসুদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন রোটারি ক্লাব অব ক্বীন ব্রীজের প্রেসিডেন্ট রোটারিয়ান মোঃ ফখরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উদ্দ্যোক্তা এম মখলিছুর রহমান, কামাল আহমদ, মেহদী হাসান দীব, আহমেদ সাদিক মাসুম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন এলাকার সাহেব বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি দিলওয়ার হোসেন, শালিস ব্যক্তিত্ব আব্দুল আজিজ, ইন্তাজ আলী, ব্যবসায়ী মোহাম্মদ আলী, যুবনেতা তৈবুর রহমান, মোস্তফা আহমেদ, শিল্পী জুলমান আহমেদ।
সভা শেষে রোটারিয়ান বুলবুল মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন ও মেলা প্রাঙ্গনে একটি ফলজ বৃক্ষের চারা রোপন করেন।
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে