editor
প্রকাশিত: 7:58 PM, May 17, 2024
জৈন্তাপুর প্রতিনিধি :: সরকার কতৃক গৃহীত সার্বজনীন পেনশন স্কীমে বিভিন্ন ক্যাটাগরিতে নিবন্ধন করলেন জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবে কর্মরত সাংবাদিক ও সংবাদকর্মীবৃন্দ।
বৃহস্পতিবার (১৬ই মে) দুপুর ১টায় জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের অস্হায়ী কার্যালয়ে সাংবাদিকদের সর্বজনীন পেনশন স্কীম নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া।
উদ্বোধনী অনুষ্ঠানে জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক শুভ প্রতিদিনের জৈন্তাপুর প্রতিনিধি মঈনুল মুরসালিন রুহেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের পত্রিকার জৈন্তাপুর প্রতিনিধি রেজওয়ান করিম সাব্বিরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মিজ ফাতেমা তুজ জোহরা সানিয়া।
এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া বলেন, সরকার কর্তৃক গৃহীত সার্বজনীন পেনশন স্কীম মানুষের জীবনের সামাজিক ও আর্থিক নিরাপত্তায় সহায়ক।
তিনি সর্বজনীন পেনশন স্কীমে জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকদের নিবন্ধনে উদ্যোগি হওয়ায় সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সকল সাংবাদিক পেনশন স্কীমে শুধু নিবন্ধন নয় বরং সাধারণ মানুষকে পেনশন স্কীম নিয়ে উদ্বুদ্ধকরণে ইতিবাচক প্রচারণা চালানোর আহবান জানান। তিনি বলেন সাংবাদিকদের মাধ্যমে দেশের মানুষের নিকট সরকার কতৃক গৃহীত সকল সুফল সমুহ সহজে মানুষের নিকট পৌছায়। এ সময় উপস্থিত সাংবাদিকগণ সর্বজনীন পেনশন স্কীম নিয়ে সাধারণ মানুষকে উদ্বুদ্ধকরণ ও নিবন্ধন করতে ইতিবাচক প্রচারণা চালবেন বলে নিশ্চিত করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি ও দৈনিক ঢাকার জৈন্তাপুর প্রতিনিধি শুয়াইবুর রহমান, সহ সভাপতি ও সিলেট রিপোর্টের সহ সম্পাদক রাসেল মাহফুজ, যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট প্রতিদিন ২৪ ডট কম এর প্রতিনিধি জাহিদুল ইসলাম, অর্থ সম্পাদক ও দৈনিক বাংলাদেশ সমাচারের বিশেষ প্রতিনিধি সাজ উদ্দিন সাজু, সদস্য ও দৈনিক ইত্তেফাকের জৈন্তাপুর প্রতিনিধি নাজমুল ইসলাম, দৈনিক ভোরের কাগজ জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলাম বাবু, দৈনিক সিলেটের দিনরাতের জৈন্তাপুর প্রতিনিধি তোফায়েল আহমেদ, দৈনিক লাখো কন্ঠের জৈন্তাপুর প্রতিনিধি মুরাদ হাসান।
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে