editor

প্রকাশিত: 8:24 PM, May 18, 2024

চ্যালেঞ্জ মোকাবেলা করে সামনে এগুতে পারলে বাংলাদেশী আইনের শিক্ষার্থীদের ভবিষ্যৎ উজ্জ্বল

মেট্রোপলিটন ইউনিভার্সিটির সেমিনারে ব্যারিস্টার নাজির

চ্যালেঞ্জ মোকাবেলা করে সামনে এগুতে পারলে বাংলাদেশী আইনের শিক্ষার্থীদের ভবিষ্যৎ উজ্জ্বল

বিশিষ্ট লেখক, সংবিধান বিশেষজ্ঞ ও বৃটেনের প্রতিথযশা আইনজীবী ব্যারিস্টার নাজির আহমদ বলেন, গ্লোবাল ভিলেজে কোন দেশই আজ বিচ্ছিন্ন দ্বীপের মতো নয়। এক দেশের সাথে অন্য দেশ বিভিন্নভাবে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। বাংলাদেশ আন্তর্জাতিক প্রায় সব কটি আইন, কভোনেন্ট ও কনভেনশনের সিগনেটরী। বাংলাদেশের একটি সমৃদ্ধ সংবিধান আছে। আইনের শাসন পুরোপুরি প্রতিষ্ঠিত হলে কমন ল বিশ্বের জন্য বাংলাদেশ এক মডেল হতে পারে। আর আইনের শাসন সমাজে পুরোপুরি প্রতিষ্ঠায় আইনের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ন ভূমিকা পালন করতে পারে। তিনি বলেন, উত্তোরাধিকার সূত্রে বাংলাদেশ বৃটিশ থেকে কমন ল সিস্টেম পেয়েছে। ইংরেজী ভাষার সাথে বাংলাদেশের শিশুরা অনেকটা জন্মের পর থেকেই পরিচিত। বাংলাদেশি আইনের ছাত্র/ছাত্রীরা একটু কমিটেড ও ডিটারমিন্ড হলে, তারা চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারলে আন্তর্জাতিক অঙ্গনে ভাল করতে পারবে।

বাংলাদেশ ও বৃটেনের আইনের প্রধান সামঞ্জস্য ও পার্থক্যসমুহ ব্যাখ্যায় বিভিন্ন উদাহরণ টেনে ব্যারিস্টার নাজির বলেন বৃটেনে আইন সবার জন্য সমান। সাবেক সিটিং প্রাইম মিনিষ্টার বরিস জনসনকে কোভিড-১৯ রুল ভঙ্গের জন্য পুলিশ জরিমানা করেছিল। সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার প্রধানমন্ত্রী থাকাকালে তাঁর অপ্রাপ্ত বয়স্ক পূত্রের অপরাধের জন্য ছেলেকে থানায় গিয়ে মুচলেকা দিয়ে ছাড়িয়ে আনতে হয়েছে। প্রধানমন্ত্রীর স্ত্রী টিকেট না কেটে ট্রেন চড়লে তাকে জরিমানা করা হয়।

সম্প্রতি মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে গ্লোবাল লিগ্যাল এরেনা নেভিগেট করা: আন্তর্জাতিক আইন অনুশীলনে চ্যালেঞ্জ এবং সুযোগসমূহ শীর্ষক সেমিনারে মূল বক্তা হিসেবে ব্যারিস্টার নাজির আহমদ বক্তৃতা করছিলেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির স্কুল অব ল-এর এসোসিয়েট প্রফেসর শেখ আশরাফুর রহমান ও আইন এবং বিচার বিভাগের সহযোগী অধ্যাপক গাজী সাইফুল হাসান। সেমিনারটি পরিচালনা করেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির ল স্টুডেন্টস ফোরামের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কামরান হোসাইন।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে