editor

প্রকাশিত: 3:32 PM, May 19, 2024

সিসিকের অযৌক্তিক হোল্ডিং ট্যাক্স বাতিলের দাবিতে সিলেট মহানগর নাগরিক সমন্বয় পরিষদের প্রতিবাদ সভা কাল

সিসিকের অযৌক্তিক হোল্ডিং ট্যাক্স বাতিলের দাবিতে সিলেট মহানগর নাগরিক সমন্বয় পরিষদের প্রতিবাদ সভা কাল

সিলেটে সিটি কর্পোরেশনের অযৌক্তিক ও বৈষম্যমূলক হোল্ডিং ট্যাক্স বাতিলের দাবিতে সিলেট অবস্থিত দাবি-দাওয়া সংগঠনগুলোর সমন্বয়ে নব গঠিত সিলেট মহানগর নাগরিক সমন্বয় পরিষদের এক মতবিনিময় সভা শনিবার (১৯ মে) সন্ধ্যায় ৭টায় নগরীর জল্লাপাড়স্থ ১০ শাপলা সিলেট কল্যাণ সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, সিসিকের অযৌক্তিক ও বৈষম্যমূলক হোল্ডিং ট্যাক্স বাতিলের লক্ষ্যে ইতিমধ্যে সিলেট মহানগরের নাগরিকবৃন্দরা প্রতিবাদ মূখর। বিভিন্ন সামাজিক সংগঠন ও পাড়া মহল্লায় এই নাগরিক বিরোধী প্রতিবাদ অব্যাহত আছে। প্রাণঘাতী বৈর্ষিক দূর্যোগ করোনা মহামারি ও ২০২২ এর স্মরণকালের ভয়াবহ বন্যা অর্থনৈতিক মন্দা ও দ্রব্যমূলের চরম উর্ধ্বগতিতে মানুষের অবস্থা চিড়ে চ্যাপ্টা। সাফকথা, এই হোল্ডিং ট্যাক্স সিলেট নগরবাসী মানে না। এই জনগুরুত্বপূর্ণ নাগরিক দাবী সিসিকের অযৌক্তিক হোল্ডিং ট্যাক্স বাতিলের দাবিতে সোমবার (২০ মে) ঐতিহাসিক কোর্ট পয়েন্টে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। দল মত নির্বিশেষে এই মহতি কর্মসূচী সফল ও স্বার্থক করার জন্য সিলেট নগরবাসীর প্রতি আকুল আহবান জানানো হয়েছে।

সভায় অপর এক প্রস্তাবে দূর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের সাধারণ সম্পাদক মকসুদ হোসেনকে সিলেট মহানগর নাগরিক সমন্বয় পরিষদের প্রধান সমন্বয়কারী এবং ইসমত ইবনে ইসহাক সানজিদকে কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

সিলেট মহানগর নাগরিক সমন্বয় পরিষদের আহবায়ক নেছারুল হক চৌধুরী (বুস্তান স্যার) এর সভাপতিত্বে ও দূর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের সাধারণ সম্পাদক মকসুদ হোসেন এর পরিচালনায় মতবিনিময় সভা বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট বিভাগ গণদাবী ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেট, দুনিয়া আখেরাত পার্টির চেয়ারম্যান ডা. মখলিছুর রহমান, সমন্বয় পরিষদের সিনিয়র নেতা ইকবাল হোসেন চৌধুরী, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সিলেট জেলা সভাপতি ও সমন্বয় পরিষদের যুগ্ম আহবায়ক বদরুল ইসলাম চৌধুরী এডভোকেট, সিলেট কল্যাণ সংস্থার সভাপতি মো. এহছানুল হক তাহের, বৃহত্তর সিলেট গণদাবী পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, দূর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সংগঠনিক সম্পাদক ডা. অরুন কুমার দেব, সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতা সরোজ ভট্টাচার্য্য, আব্দুল ওয়াহিদ, আব্দুল মুতাওয়াল্লী ফলিক, ইসমত ইবনে ইসহাক সানজিদ, কামরান আহমদ, মাহবুবুল আলম মিলন, রফিকুল ইসলাম শিতাব, দিপক কুমার বিলু, জিন্দাবাজার ব্যবসায়ী নেতা বাবর আহমদ, ১৬নং ওয়ার্ডের সাইফুল ইসলাম বদরুল, ১৯নং ওয়ার্ডের আমিন তাহমিদ, আল-আমিন আহমদ, সিলেট জেলা ইসলামী আন্দোলনের নেতা রফিকুল ইসলাম রনি, তৌফিক আহমদ চৌধুরী, যুবনেতা ইমাম হোসেন, ফুজায়েল আহমদ, কাওছারুল ইসলাম রাব্বি, শেখ মোহাম্মদ দিপু প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির