editor

প্রকাশিত: 1:00 PM, May 20, 2024

ক্লপকে বিদায়ী ম্যাচে জয় উপহার দিল লিভারপুল

ক্লপকে বিদায়ী ম্যাচে জয় উপহার দিল লিভারপুল

লিভারপুলে শেষ হলো ইয়ুর্গেন ক্লপ অধ্যায়। গত কয়েক বছরে ক্লাবটির সাফল্যের কারিগর এই জার্মান কোচ বিদায়ী ম্যাচে শিষ্যদের কাছ থেকে উপহার হিসেবে পেলেন দারুণ এক জয়।

প্রিমিয়ার লিগের এ মৌসুমের শেষ দিনে আজ উলভারহ্যাম্পটনকে ২-০ গোলে হারিয়েছে অলরেডরা। তবে ম্যাচের ফলাফল ছাপিয়ে গেছে ক্লপের বিদায়ের কারণে অ্যানফিল্ডে তৈরি হওয়া আবেগঘন পরিবেশ। গ্যালারিভর্তি অলরেড সমর্থকরা পুরোটা সময় ক্লপকে নানাভাবে ধন্যবাদ জানিয়ে এবং তার প্রতি সম্মান প্রদর্শন করেই কাটালেন। গ্যালারিতে তার ছবি ও মোজাইক শোভা পাচ্ছিল। সমর্থকদের গলায় শোভা পাচ্ছিল লিভারপুলের বিখ্যাত ইউ উইল নেভার ওয়াক অ্যালোন গান।

ডাগআউটে আজ বেশ শান্তভাবে বসে বিদায়ের অপেক্ষা করছিলেন ক্লপ। আগের মতো তেমন উত্তেজনা ছিল না তার চোখেমুখে। নয় বছর পর বিদায়ের মুহূর্তে যেন সব আবেগ বাক্সবন্দি করে ফেলেছিলেন তিনি। তবে মাঠে তার জন্য জয়ের মঞ্চ প্রস্তুত করে রেখেছে তার শিষ্যরা। ৩৪তম মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন ম্যাক আলিস্তার। মিনিট ছয়েক পরেই ব্যবধান দ্বিগুণ করেন জারেল কুয়ানসাহ।

মাঠের খেলায় আজ আসলে দর্শকদের তেমন নজর ছিল না। তাদের সব আবেগের কেন্দ্রে ছিলেন ক্লপ। তার সম্মানে হাজির হয়েছিলেন লিভারপুলের মালিক জন হেনরিও। তারা এমন একজনকে সম্মানের সঙ্গে বিদায় দিয়েছেন, যিনি ২০১৯ সালে চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েছেন। যা তাদের ইতিহাসে ষষ্ঠ ইউরোপ-সেরার মুকুট। পরের মৌসুমে জিতিয়েছেন প্রিমিয়ার লিগের শিরোপা, যা ৩০ বছরে তাদের প্রথম।

লিভারপুলের কোচ হিসেবে মোট ৪৯১টি ম্যাচ দায়িত্ব সামলেছেন ক্লপ। এর মধ্যে তার দল জিতেছে ২৯৯ ম্যাচে। এর মধ্যে ঘরের মাঠ অ্যানফিল্ডে ১৬৭টি লিগ ম্যাচে হার মাত্র ১২টিতে। এবারের মৌসুমে তার দল লিগ শেষ করেছে তিনে থেকে। মৌসুমের শেষদিকে বিদায়ের ঘোষণা দিয়ে চমকে দিয়েছিলেন তিনি। সমর্থকরা তার সিদ্ধান্তে কষ্ট পেয়েছেন, যা তারা প্রকাশও করেছে অনেকবার। আজ তাদের আবেগ ও ভালোবাসা যেন সকল বাঁধ ভেঙেছে। যা ছুঁয়ে গেছে ক্লপকেও। বিদায়বেলায় তিনি মুচকি হাসলেন, কাঁদলেন এবং কাঁদালেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,