editor
প্রকাশিত: 8:28 PM, May 24, 2024
সারাদেশ জুড়ে চলমান তীব্র তাপদাহের মধ্যে হাউজিং এস্টেট ইয়ুথ এসোসিয়েশনের উদ্যোগে নগরীর ৪নং ওয়ার্ডের আম্বরখানা দর্শন দেউড়ি এলাকায় শ্রমজীবী মানুষের মাঝে বিশুদ্ধ শীতল পানি বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৪ মে) বাদ জুম্মা আম্বরখানা দর্শন দেউড়ি এলাকায় তীব্র তাপদাহের মধ্যে পথচারী, রিকশা চালক, সিএনজি চালকসহ শ্রমজীবীদের কিছুটা স্বস্তি দিতে বিনামূল্যে বিশুদ্ধ পানি বিতরণ করা হয়।
হাউজিং এস্টেট ইয়ুথ এসোসিয়েশনের সভাপতি ওমর মাহবুব এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সালাউদ্দিন শাকের এর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, লংবিজ্র বারকিং ডেগেনহামের কাউন্সিলর ফারুক চৌধুরী, আশরাফ গাজি, আহমদ মনির চৌধুরী, শাহিন খান, এনামুল কুদ্দুস চৌধুরী এনাম, সাইদ আহমদ চৌধুরী, মুশেদ আহমদ চৌধুরী, আবিদ আহমদ রফি, ইমরান গাজি, মাহফিজুল কিবরিয়া, রাহি আহমদ, জাহিদ হাসান পাভেল, আলভি আহমদ চৌধুরী, গুলাজার আহমদ, ফেরদস আহমদ চৌধুরী, মারুফ আহমদ, এম এ খান শাহিন, মুন্তাসির, মইনুল, শাকিল, আশরাফ প্রমুখ।
এসময় সভাপতির বক্তব্যে ওমর মাহবুব বলেন, গত কয়েক দিনের প্রচন্ড গরমে জন্য জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে, বিশেষ করে শ্রমজীবী মানুষেরা পড়েছেন চরম বিপাকে। তাপপ্রবাহের মধ্যে শ্রমজীবী দিনমজুর, রিকশাচালক ও পথচারীদের কিছুটা স্বস্তি দিতে আমাদের এ ক্ষুদ্র প্রয়াস। তাদের কষ্ট কমাতে ও মুখে হাসি ফোটাতে বিশুদ্ধ শীতল পানি বিতরণ করেছি আমরা। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা