editor

প্রকাশিত: 12:02 PM, May 29, 2024

প্রথম মহাদেশীয় শিরোপার খোঁজে ফিওরেন্তিনা-অলিম্পিয়াকোস

প্রথম মহাদেশীয় শিরোপার খোঁজে ফিওরেন্তিনা-অলিম্পিয়াকোস

ইতোমধ্যে ক্লাব ফুটবলের ঘরোয়া মৌসুম শেষ। দরজায় কড়া নাড়ছে কোপা আমেরিকা ও ইউরো। এরইমাঝে দলও ঘোষণা করে ফেলছে অনেক দল। ওদিকে প্রথম ইউরোপিয়ান ফাইনাল ইতোমধ্যেই শেষ। সবাই চমকে দিয়ে ইউরোপা লিগের ফাইনালে বায়ার লেভারকুসেনকে উড়িয়ে দিয়েছে আতালান্তা। আজ হতে যাচ্ছে মৌসুমের দ্বিতীয় ইউরোপিয়ান ফাইনাল।

আজ দিবাগত রাত একটায় (২৯ মে) গ্রিসের এথেন্সের সোফিয়া স্টেডিয়ামে ২০২৩-২৪ মৌসুমের উয়েফা কনফারেন্স লিগের ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে গ্রিক ক্লাব অলিম্পিয়াকোস এবং ইতালিয়ান ক্লাব ফিওরেন্তিনা। দুই দলের জন্যই এই ম্যাচ বিশেষ কিছু। গ্রিক ফুটবলের সেরা ক্লাব অলিম্পিয়াকোস বা ইতালিয়ান ফুটবলের ঐতিহ্যবাহী ফিওরেন্তিনা কেউই এর আগে মহাদেশীয় সাফল্যের দেখা পায়নি।

অলিম্পিয়াকোস তাদের নিজেদের লিগে ৪৭ বারের চ্যাম্পিয়ন। বহুবারই খেলেছে ইউরোপিয়ান আসরে। তবে ফাইনালেও যাওয়া হয়নি কখনোই। আর ফিওরেন্তিনার ভাগ্যটা যেন বরাবরই মন্দ। চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ এবং কনফারেন্স লিগ… সবখানেই রানারআপ তারা।

২০২১-২০২২ মৌসুম থেকে চালু হয় এই প্রতিযোগিতা। চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগের পর এটি ইউরোপের তৃতীয় স্তরের ক্লাব ফুটবলের মহাদেশীয় প্রতিযোগিতা। এর আগে হওয়া দুটো আসরের চ্যাম্পিয়ন যথাক্রমে ইতালিয়ান ক্লাব রোমা ও ইংলিশ ক্লাব ওয়েস্ট হাম ইউনাইটেড।

কনফারেন্স লিগে আজকের ফাইনাল সহ সর্বমোট তিনটি ফাইনালেই অন্তত একটি ক্লাব ছিলো ইতালির থেকে। গতবারের ফাইনাল থেকে খালি হাতে ফেরা ইতালিয়ান ক্লাব ফিওরেন্তিনা কি পারবে এবার শেষ হাসি হাসতে? তা দেখার অপেক্ষায় সমগ্র ফুটবল বিশ্ব।

ফিওরেন্তিনা সরাসরি কনফারেন্স লিগে অংশগ্রহণ করলেও অলিম্পিয়াকোস এর অবনমন ঘটেছে ইউরোপা লীগ থেকে। ইতোমধ্যে এই মৌসুমে কনফারেন্স লিগে খেলা আট ম্যাচের মধ্যে ৬টি ম্যাচেই জয় লাভ করেছে অলিম্পিয়াকোস। হার মাত্র দুটিতে। ওদিকে ফিওরেন্তিনার ১৪ ম্যাচে ৭টি জয়ের বিপরীতে। হার ও ড্র যথাক্রমে ৬টি ও ১ টি ম্যাচে।

অলিম্পিয়াকোস এর এবারের মৌসুম মোটেও ভালো যায়নি। সুপার লীগ গ্রিসের রেকর্ড সংখ্যক বার (৪৭) জয়ী দল এবার লীগ শেষ করেছে তৃতীয় স্থানে থেকে। অপরদিকে গ্রিক ফুটবল কাপে শেষ ষোলর বাঁধাও টপকাতে পারেনি তারা। ইউরোপা লীগের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়ে চলে এসেছে কনফারেন্স লীগে। আজ ফাইনালে খালি হাতে ফিরলে শিরোপাহীন মৌসুম কাটাবে তারা।

ওদিকে ফিওরেন্তিনার লিগে অবস্থান অষ্টম। কোপা ইতালিয়া ও সুপার কোপা ইতালিয়ানার শেষ চার থেকে বিদায় নিতে হয়েছে। আজকের ম্যাচটিই তাদের এই মৌসুমের ট্রফি জয়ের শেষ সুযোগ। গত মৌসুমে ওয়েস্ট হামের সাথে হারের ক্ষতে প্রলেপ দিতে আজ আপ্রাণ চেষ্টা করবে তারা।

অলিম্পিয়াকোস এর মরক্কোর ফরোয়ার্ড আয়ুব এল কাব্বির দিকে বাড়তি নজর থাকবে আজ। এই মৌসুমে ইতোমধ্যে ৩২ গোল ও ৩ এসিস্ট করেছেন তিনি। এমনকি এই মৌসুমে কনফারেন্স লীগের সবচেয়ে বেশি গোলদাতা (১০) তিনি। ওদিকে ফিওরেন্তিনার কোপা আমেরিকা জয়ী আর্জেন্টাইন ফরোয়ার্ড নিকোলাস গঞ্জালেজের দিকেও নজর রাখতে হবে। মৌসুমে তার গোল সংখ্যা ১৫টি যার মধ্যে কনফারেন্স লীগে করেছেন যুগ্মভাবে দলীয় সর্বোচ্চ চার গোল।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,