editor
প্রকাশিত: 7:17 PM, June 2, 2024
প্রথম বারের মতো বিশ্বকাপে খেলছে উগান্ডা। তাই এই বিশ্বকাপ ঘিরে তাদের উন্মাদনা একটু বেশিই। উগান্ডার ক্রিকেটারদের সেই আনন্দ আরও বাড়িয়ে দিয়েছেন মিচেল মার্শ, ডেভিড ওয়ার্নাররা। একই হোটেলে থাকার সুবাদে উগান্ডার ক্রিকেটারদের সঙ্গে বেশ কিছুটা সময় কাটিয়েছে অজিরা।
বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলার সময় ত্রিনিদাদের পোর্ট অব স্পেনে একই হোটেলে অবস্থান করে অস্ট্রেলিয়া ও উগান্ডা দল। সেখানেই তাদের সঙ্গে দেখা করেন মিচেল মার্শ-ডেভিড ওয়ার্নাররা।
উগান্ডার ড্রেসিং রুমে দলটির ক্রিকেটারদের সঙ্গে আড্ডায় মাতেন মার্শ। এক সময় উগান্ডার একটি জার্সি গায়ে জড়িয়ে নেন অস্ট্রেলিয়া তারকা অলরাউন্ডার। ওয়ার্নারকেও উপহার দেওয়া হয় উগান্ডার একটি জার্সি। পরে আফ্রিকার ছোট্ট দেশটির ক্রিকেটারদের সঙ্গে একটি ছবিও তোলেন তারা।
প্রথমবার বৈশ্বিক এই টুর্নামেন্টে খেলতে আসা দলটির ক্রিকেটারদের সঙ্গে সময় কাটিয়ে ভালো লেগেছে মার্শের। অস্ট্রেলিয়ার অধিনায়ক তার অনুভূতি তুলে ধরে বলেছেন, ‘এটা সত্যিই বিশেষ এক মুহূর্ত ছিল। বিশ্বকাপে কেবল ক্রিকেটটাই একমাত্র বিষয় নয়। দলগুলোর জন্য এটা একটা সুযোগ। আর এখানে থাকার যোগ্যতা তারা অর্জন করে নেয়।’
উগান্ডার বিশ্বকাপ অভিষেক হবে আগামী মঙ্গলবার, প্রতিপক্ষ আফগানিস্তান। দুই দিন পর পাপুয়া নিউ গিনির বিপক্ষে খেলবে তারা। গ্রুপ পর্বে দলটির শেষ দুই ম্যাচ ওয়েস্ট ইন্ডিজ ও নিউ জিল্যান্ডের বিপক্ষে, যথাক্রমে ৯ ও ১৫ জুন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,