editor
প্রকাশিত: 7:53 PM, June 11, 2024
চাঁদপুরের হাজীগঞ্জে বালুবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (১১ জুন) বিকেলে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের বাকিলা এলাকার গোগড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও এক যাত্রী আহত হয়েছেন।
হাজীগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ আব্দুর রশিদ বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- উপজেলার বাকিলা ইউনিয়নের গোগড়া এলাকার হওলাদার বাড়ির রফিকুল ইসলামের ছেলে মো. সবুজ হোসেন (২৪), চাঁদপুর শহরের বাবুরহাট এলাকার আবুল খায়েরের ছেলে মো. মুজাম্মেল এবং তার স্ত্রী পিংকি বেগম।
বাকিলা ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, আজ বিকেলে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের বাকিলা এলাকার গোগড়া নামক স্থানে চাঁদপুর থেকে হাজীগঞ্জগামী বালুবাহী ট্রাক চাঁদপুরগামী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সবুজ নিহত হন। এ সময় আহত আরও তিনজনকে সদর হাসপাতালে প্রেরণ করা হলে দুইজন মারা যান।
হাজীগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ আব্দুর রশিদ জানান, ঘটনার খবর পেয়ে বালুবাহী ট্রাকটিকে জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ