editor
প্রকাশিত: 4:28 PM, September 12, 2020
নিজস্ব প্রতিবেদক
আজ ১৩ সেপ্টেম্বর ২০২০, রোববার, ২৮ ভাদ্র ১৪২৭ বাংলা, ২৪ মহররম ১৪৪২ আরবী। ইতিহাসের আজকেই এই দিন। ৭৮৬ সালের এই দিনে আব্বাসীয় খলিফা আল মামুন ইবনে হারুনের জন্ম। ১০৮৭ সালের এই দিনে বাইজেনটাইন সম্রাট জন দ্বিতীয় কমনেনাসের জন্ম। ১১২৫ সালের এই দিনে ডিউক লোথারিয়াস জার্মানির রাজা হিসেবে অভিষিক্ত হন।
১২৫০ সালের এই দিনে ক্রসেড যুদ্ধের ধারাবাহিকতায় খ্রিস্টান ও মুসলমানদের মধ্যে ঐতিহাসিক মানসুরিয়ে যুদ্ধ সংঘটিত হয়েছিল।
১৫০১ সালের এই দিনে মাইকেল এঞ্জেলো বিখ্যাত ডেভিড মূর্তি নির্মান শুরু করেন।
১৫৯৮ সালের এই দিনে স্পেনের রাজা দ্বিতীয় ফিলিপের মৃত্যু।
১৬০৯ সালের এই দিনে অভিযাত্রী হেনরী হাডসন আমেরিকার নিউ জার্সিতে একটি নদী খুঁজে, পরবর্তীতে নদীটির নাম রাখা হয় হাডসন নদী।
স্থানীয় আদিবাসীরা নদীটিকে ডাকতো মু-হে-কুন-নে-তুক (গঁয-যব-শঁহ-হব-ঃঁশ) নামে।
১৬৯৪ সালের এই দিনে কোরিয়ার শাসক ইয়ংজো জোসেওনের জন্ম।
১৭৮০ সালের এই দিনে বহুতল ভবনে উঠানামা করার জন্য ব্যবহৃত এলিভেটর বা লিফ্ট আবিস্কৃত হয়।
১৭৮৮ সালের এই দিনে নিউ ইয়র্ক সিটি আমেরিকার প্রথম রাজধানী হয়।
১৭৮৯ সালের এই দিনে মার্কিন সরকার নিউ ইয়র্ক ব্যাংক থেকে প্রথম ঋণ নেয়।
১৮৪৭ সালের এই দিনে আমেরিকা-মেক্সিকো যুদ্ধে মেক্সিকো দখল করে আমেরিকা।
১৮৭২ সালের এই দিনে জার্মান বস্তুবাদী দার্শনিক ল্যুদভিক ফয়েরবাখের মৃত্যু।
১৮৮৬ সালের এই দিনে নোবেলজয়ী [১৯৪৭] ইংরেজ রসায়নবিদ রবার্ট রবিনসনের জন্ম।
১৮৮৭ সালের এই দিনে রসায়নে নোবেলজয়ী [১৯৩৯] সুইস বিজ্ঞানী পিওপোল্ড রুৎসিকার জন্ম।
১৮৯৮ সালের এই দিনে প্যারিসের ২০ হাজার রাজমিস্ত্রি ধর্মঘট করে।
১৯০৪ সালের এই দিনে সাহিত্যিক সৈয়দ মুজতবা আলীর জন্ম।
১৯১০ সালের এই দিনে প্রখ্যাত কবি, গীতিকার এবং সুরকার রজনীকান্ত সেন কলকাতায় মৃত্যুবরন করেন।
১৯১৬ সালের এই দিনে ওয়েল্সীয় সাহিত্যিক রুয়াল দাল জন্মগ্রহন করেন।
১৯২২ সালের এই দিনে লিবিয়ার আজিজিয়ায় পৃথিবীতে সর্বোচ্চ তাপমাত্রা হয় ১৩৬ ডিগ্রি ফারেনহাইট।
১৯২৯ সালের এই দিনে ৬৩ দিন অনশনের পর বিপ্লবী যতীন দাস লাহোর কারাগারে মৃত্যুবরণ করেন।
১৯৪০ সালের এই দিনে বাকিংহাম প্যালেসে বোমাবর্ষণ করে জার্মানি।
১৯৪৩ সালের এই দিনে জেনারেল চিয়াং কাইশেক চীনা প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি পদে পুনর্নির্বাচিত হন।
১৯৪৮ সালের এই দিনে ভারতের ডেপুটি প্রধানমন্ত্রী বল্লভভাই পাতিল স্বাধীন হায়দ্রাবাদ রাজ্যকে ভারতের সাথে যুক্ত করতে হায়দ্রাবাদে সেনাবাহিনীকে প্রবেশের অনুমতি দেন।
১৯৫৯ সালের এই দিনে চাঁদের উদ্দেশে রাশিয়ার লুনিক-২ নামক রকেট উৎক্ষেপণ করা হয়।
১৯৬৯ সালের এই দিনে বিশ্বের অন্যতম সেরা স্পিনার শেন ওয়ার্নের জন্ম।
১৯৭৩ সালের এই দিনে ইতালীয় ফুটবলার ফাভিয়ো কানাভারো’র জন্ম।
১৯৮৯ সালের এই দিনে জার্মান ফুটবলার থমাস মুলারের জন্ম।
১৯৯৩ সালের এই দিনে ওয়াশিংটনে পিএলও নেতা ইয়াসির আরাফাত ও ইসরাইলের তৎকালীন প্রধানমন্ত্রী আইজ্যাক রবিনের মধ্যে আপোষমূলক ��জেরিকো-গাজা’ ঐতিহাসিক শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।
১৯৯৫ সালের এই দিনে শ্রীলঙ্কায় এক বিমান দুর্ঘটনায় ৭৫ জন নিহত হন।
১৯৯৮ সালের এই দিনে বুরকিনো যশো স্থলমাইন নিষিদ্ধ চুক্তিতে স্বাক্ষর করে।
১৯৯৯ সালের এই দিনে শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর ঢাকায় আগমন।
২০০০ সালের এই দিনে তুরস্কে ভূমিকম্পে ১০৮ জনের মৃত্যু।
২০০১ সালের এই দিনে পূর্ব তিমুরে পার্লামেন্ট সদস্যরা শপথ গ্রহণ করেন। গণতান্ত্রিকভাবে নির্বাচনের মাধ্যমে গঠিত এটাই প্রথম পার্লামেট।
২০০৮ সালের এই দিনে দিল্লীতে এক সিরিজ বোমা হামলায় ৩০ নিহত ও ১৩০ জন আহত হয়।
২০১৩ সালের এই দিনে বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী অভিনেতা ‘নবাব সিরাজউদ্দৌলা’ খ্যাত আনোয়ার হোসেন মৃত্যুবরণ করেন।
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে