editor
প্রকাশিত: 8:00 PM, June 20, 2024
সিলেট সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও ২৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ আজম খাঁন বলেছেন, প্রতিটি দূর্যোগে সাধারন মানুষের পাশে আওয়ামী লীগের নেতাকর্মীরা রয়েছে। এই কয়েকদিনের ভিতরে পরপর দুইবার বন্যার কারনে সাধারণ মানুষ দূর্ভোগের শিকার হয়েছেন। বন্যার শুরু থেকেই ২৭নং ওয়ার্ড আওয়ামীলীগের নেতাকর্মীরা কাজ করে যাচ্ছেন। আমাদের ওয়ার্ডের দুঃখ, কষ্টের কথা জেনে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ঈদ উল আজহার পরের দিনই ওয়ার্ড পরিদর্শন করে কার্যকর ব্যবস্থা নিয়েছেন। প্রতিদিন শুকনো খাবার, রান্না করা খাবার, গুড়, চিড়া, বিশুদ্ধ পানি দিয়ে পানিবন্দী মানুষকে সহযোগিতা করে যাচ্ছেন। তাছাড়া প্রতিটি ওযার্ডে আশ্রয় কেন্দ্র খুলে পানিবন্দী মানুষকে আশ্রয় দিয়েছেন। আমরা সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষ থেকে খাবার বিতরণ করছি। তিনি সকাল ১১টার সময় নগরীর ২৭নং ওয়ার্ডের দক্ষিণ কুশিঘাট ও ষাটঘরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে খাদ্য বিতরণকালে এই কথাগুলো বলেন।
এ সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা কাউন্সিলর ছামিরুন নেছা, ২৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ছয়েফ খান, সাধারণ সম্পাদক গোলজার আহমদ জগলু, সাবেক সভাপতি নিজাম উদ্দিন ইরান, সাবেক সহ সভাপতি আব্দুল জলিল ময়না, আওয়ামীলীগ নেতা সোহেল আহমদ, জুয়েল আহমদ, ময়নুল হোসেন, এনামুল হক, বিনেশ কর দুলু, জয়নাল আহমদ জানু, বাবু ধন মিয়া, ২৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শুভ রাজ, সাধারণ সম্পাদক নেওয়াজ হোসেন প্রমুখ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।