editor
প্রকাশিত: 11:21 AM, June 24, 2024
বন্যার্তদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রান উপহার প্রদান করেছেন সিসিক মেয়র মোঃ আনোয়ারুজ্জামান চৌধুরী। রবিবার (২৩ জুন) সিলেট নগরীর ৩৩ নং ওয়ার্ডের ধনকান্দি, পাঁচঘরি, ছড়ারপাড় এলাকায় ত্রাণ সহায়তা প্রদান করেন তিনি।
এসময় বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তিনি। ৩৩ নং ওয়ার্ডের সংযোগ সড়কটি আগামী বৎসর বন্যার পানিতে যাতে ডুবে না যায় সে লক্ষে সড়কটি সংস্কার করা হবে বলে জানান সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।
ত্রাণ বিতরণ কালে তিনি বলেন, নগরীর কেউই ত্রাণ সহায়তা থেকে বাধ পড়বেন না। প্রধানমন্ত্রীর ত্রান উপহার আজ ২৫০ টি পরিবারে ত্রাণ সহায়তা করা করা হয়। আবারও ২৫০টি পরিবারের জন্য ত্রাণ সহায়তা করা হবে। সিটি কর্পোরেশনে পর্যাপ্ত ত্রাণ মজুদ আছে। সিটি কর্পোরেশনের কাউন্সিলর কর্মকর্তাগণ সার্বক্ষনিক কাজ করে যাচ্ছেন। আমরা আশ্রয় কেন্দ্রগুলো এখনো রান্না করা খাবার বিতরণ করে যাচ্ছি। যতদিন বন্যার পানি না কমবে ততো দিন পর্যন্ত আশ্রয় কেন্দ্রগুলোয় খাবার পাঠানো হবে।
তিনি আরও বলেন, বন্যা হওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রী সিলেটবাসীকে ত্রাণ উপহার পাঠিয়েছেন। তিনি সার্বক্ষণিক বন্যা পরিস্থিতি খোঁজ-খবর রাখছেন। সরকারের পাশাপাশি ত্রাণ সহায়তায় স্থানীয় ধনাঢ্য ও প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানান মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।
এসময় সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মোঃ মখলিছুর রহমান কামরান, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম, ৩৪ নং ওয়ার্ড মোঃ জয়নাল আবেদীন, ৩৩ নং ওয়ার্ড দেলওয়ার হোসেন, ৩২ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রুহেল আহমদ ও সংরক্ষিত নারী কাউন্সিলর সাজেদা বেগম ও সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলামসহ স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,