editor
প্রকাশিত: 5:53 PM, June 25, 2024
সিলেট সিটি কর্পোরেশনের উন্নয়নে যত টাকা লাগে তত টাকা দিবেন প্রধানমন্ত্রী। মেয়র মোঃ আনোয়ারুজ্জামান চৌধুরী প্রধানমন্ত্রীর অত্যন্ত স্নেহভাজন। সিলেটের উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। সোমবার রাত ১০টায় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র, কাউন্সিলর ও কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এমপি এ কথাগুলো বলেন।
তিনি আরও বলেন, প্রাণঘাতি করোনার সময় সিলেটবাসীর টানে গত ২০২২ সালের বন্যায় তিনি সিলেট সফর করে যান। এবারও বন্যায় সার্বক্ষণিক তিনি সিলেটবাসীর খবর নেন। এতে বুঝা যায় মান সিলেটবাসীর প্রতি তার আলাদা টান রয়েছে। বন্যায় ত্রাণ সামগ্রী পাঠিয়েছেন প্রধানমন্ত্রী। স্থানীয় জনপ্রতিনিধিগণ সেগুলো সুষ্টুভাবে বিতরণ করছেন। কেউ ত্রাণ সহায়তা থেকে বাদ পড়বেনা। সবাইকে ত্রাণ সহায়তা প্রদান করা হচ্ছে।
সিটি কর্পোরেশন কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রত্যেকটা বাজার নিয়ন্ত্রণে আনতে হবে। জনগণের যাতে ভোগান্তি না হয়। আমাদের বাজারগুলো যাতে সিন্ডিকেটের কাছে জিম্মি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। সবার স্বার্থে সিন্ডিকেটের কবল থেকে বাজারকে রক্ষা করতে হবে। নগরীতে স্বল্পমূল্যের বাজার স্থাপনের পরামর্শ প্রদান করেন তিনি। নগর এলাকায় বর্জ্য একটি সমস্যা বর্জ্যকে সম্পদে রূপান্তর করার আহ্বান জানা তিনি।
বস্ত্র ও পাট মন্ত্রী বলেন, বস্ত্রখাত থেকে সব থেকে বেশি বৈদেশিক মুদ্রা আয় করে সরকার। এতে দেশে নারীসহ ব্যাপক কর্মসংস্থানের আওতায় এসেছেন। বাংলাদেশের বানিজ্যিক সম্পদ পাট থেকে সোনালী আঁশ উৎপাদন করে আবারও বিশ^ বাজারে এগিয়ে যাবে বাংলাদেশ।
এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সিলেট-৩ আসনে সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, সিলেট বিভাগীয় কমিশনার আবু আহমেদ ছিদ্দিকী, সিলেটের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার জাকির হোসেন খান, সিলেট জেলা প্রশাসক শেখ রাসেল হাসান, সিলেটের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন।
এসময় সিলেট সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।