admin

প্রকাশিত: 11:01 AM, July 10, 2024

মেসির নৈপুণ্যে কোপার ফাইনালে আর্জেন্টিনা

মেসির নৈপুণ্যে কোপার ফাইনালে আর্জেন্টিনা

অনলাইন ডেস্ক
বিশ্বের কোটি কোটি ফুটবল প্রেমির প্রত্যাশা পূরণ করেছেন আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি। তার নৈপূণ্যের আবারও কোপা আমরিকার ফাইনালে বর্তমান বিশ্ব চ্যাম্পয়ন্স আর্জেন্টিনা।

আজ সকালে কানাডাকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা। কোপা আমেরিকার শিরোপা ধরে রাখার শেষ ধাপে পৌঁছে গেছে তারা। কানাডার স্বপ্নযাত্রা থামিয়ে অপেক্ষা এখন কেবল উৎসবের। যদিও এখনো বাকি শেষ পরীক্ষা। তবে চ্যাম্পিয়ন হবে তো বটেই, এককভাবে দখলে নিবে কোপার সর্বোচ্চ শিরোপার রেকর্ডও।

মেটলাইফ স্টেডিয়ামে বুধবার ভোরে কানাডার বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা। কোপা আমেরিকার প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় তারা। যেখানে লিওনেল মেসি আর হুলিয়ান আলভারেজের গোলে ২-০ গোলের জয় পেয়েছে আলবিসেলেস্তারা। কানাডাকে বিদায় করে নিশ্চিত করেছে ফাইনাল।

আর্জেন্টিনায় খালি হাতে ফিরতে চান না এমিলিয়ানো মার্তিনেজ। ইকুয়েডরের বিপক্ষে দুটি পেনাল্টি সেভ করে দলকে সেমিফাইনালে তুলে এমনটিই জানিয়েছিলেন ম্যাচের নায়ক। তার সেই স্বপ্ন পূরণের পথে আর মাত্র একটা কদমই বাকি।

দুই দলের শক্তির মাঝে যে বিস্তর ফারাক, তা ম্যাচের শুরুর ১০ মিনিটে বুঝাই যায়নি। বল পায়ে আধিপত্য আলবিসেলেস্তারা ধরে রাখলেও যেন ভয় ধরিয়ে দিয়েছিল কানাডা। একটু এদিক-ওদিক হলেই হয়ে যেতে পারত বিপদ। বেশ ভালো দুটো সুযোগ হাতছাড়া করে তারা।

তনে এরপরেই ঘুরে দাঁড়ায় আর্জেন্টিনা। পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেয় তারা। প্রথমার্ধেই আটবার আক্রমণ চালায় প্রতিপক্ষের রক্ষণে। টানা আক্রমণে সফলতার মুখও দেখেছে তারা দ্রুতই। আসরে প্রথম গোলের দেখা পান আলভারেজ।

হুলিয়ান আলভারেজ জ্বলে উঠেছেন আসল সময়ে। সেমিফাইনালের প্রথম গোলটা আসে তার পায়ে। ম্যাচের ২৩তম মিনিটে মাঝমাঠ থেকে বল বাড়ান ডি পল। তা নিয়ন্ত্রণে নিয়ে জালে জড়াতে ভুল করেননি ম্যানচেস্টার সিটির এই ফুটবলার।

এদিকে ডি মারিয়া আর লিওনেল মেসির রসায়নটাও বেশ জমে উঠে। কানাডার রক্ষণের কঠিণ পরীক্ষাই নিয়েছেন দু’জনে। প্রথমার্ধেই জালের দেখা পেতে পারতেন লিওনেল মেসি। তবে তার নেয়া শট লক্ষ্যভ্রষ্ট হয়ে চলে যায় গোলবারের বাইরে।

প্রথমার্ধের অতিরিক্ত সময়ে গোলের দেখা প্রায় পেয়েই গিয়েছিল দলটি। কিন্তু জোনাথন ডেভিডের শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন এমিলিয়ানো মার্তিনেজ। এগিয়ে থেকেই বিরতিতে যায় আর্জেন্টিনা।

প্রথমার্ধে গোলের খাতা খোলা না হলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই দেখা মেলে মেসি ঝলক। আসরে প্রথমবারের মতো জালের দেখা পেলেন বিশ্বসেরা এই ফুটবলার। এঞ্জো ফার্নান্দেজের পাসে হালকা করে পা ছুঁইয়ে দিয়ে চলতি কোপায় নিজের প্রথম গোলটি আদায় করে নেন তিনি।

লম্বা সময় ধরে ছন্দে ছিলেন না মেসি। সাথে ছিল চোট সমস্যাও। ফলে চলতি কোপা আমেরিকাতে ছিলেন অনেকটাই নির্বিষ। তবে সেমিফাইনালে এসে ঘুরে দাঁড়ালেন তিনি। যেন ঘোষণা দিলেন আরো একবার শিরোপা জয়ের জন্যে তিনি প্রস্তুত।

এই গোলে দারুণ এক রেকর্ড গড়েছেন মেসি। ব্রাজিলের জিজিনিও–র পর কোপা আমেরিকার ইতিহাসে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ছয়টি আলাদা টুর্নামেন্টে গোল করলেন তিনি।

দুই গোল ব্যবধানে পিছিয়ে পড়ার পর ৬৮ মিনিটে আরও বাজে পরিস্থিতিতে পড়ে কানাডা। পায়ের চোটে মাঠ ছাড়েন কানাডা তারকা আলফোন্সো ডেভিস। তবুও চেষ্টা চালায় কানাডা। ৮৮তম মিনিটে ভালো সুযোগ পেয়েছিল তারা, তবে তানি ওলুওয়াসেই নেয়া শট দারুণভাবে সেভ করেন মার্টিনেজ।

আর কোনো গোল না হওয়ায় ২-০ গোলে কোপা আমেরিকার ফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা। সর্বশেষ আট আসরে এটি আলবিসেলেস্তেদের ষষ্ঠ ফাইনাল। আগামী সোমবার সকালে কলম্বিয়া-উরুগুয়ের ম্যাচের জয়ীদের বিপক্ষে শিরোপা জয়ের লড়াই নামবে বর্তমান চ্যাম্পিয়নরা।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,