admin

প্রকাশিত: 8:15 PM, July 10, 2024

সিলেট-ছাতক রুটে ট্রেন পূনরায় চালুর দাবিতে তিন মন্ত্রী, এক প্রতিমন্ত্রী ও ৫ সংসদ সদস্য বরাবরে স্মারকলিপি প্রদান

সিলেট-ছাতক রুটে ট্রেন পূনরায় চালুর দাবিতে তিন মন্ত্রী, এক প্রতিমন্ত্রী ও ৫ সংসদ সদস্য বরাবরে স্মারকলিপি প্রদান

সিলেট কল্যাণ সংস্থা, সিকস’র অঙ্গ সংগঠন সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে ১০ জুলাই ২০২৪ বুধবার বেলা ১১.৩০ ঘটিকায় সিলেট-ছাতক রুটে ট্রেন পূনরায় চালুর দাবিতে মাননীয় রেলমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, কৃষিমন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ও সুনামগঞ্জ-৫টি আসনের সংসদ সদস্যদের বরাবরে (মাধ্যমঃ জেলা প্রশাসক, সিলেট) স্মারকলিপি প্রদান করা হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে জাতীয় যুব দিবস-২০১০ এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের নেতৃত্বে স্মারকলিপি প্রদান কর্মসূচীতে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলার বাসিন্দা সিবিযুকস’র বিভাগীয় কমিটির সভাপতি আলহাজ্জ মুখতার আহমেদ তালুকদার, সহ-সভাপতি আব্দুস সোবহান আজাদ, সুনামগঞ্জ জেলা কমিটির সহ-সভাপতি আব্দুর রহমান, সিলেট জেলার বাসিন্দা সিবিযুকস’র বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, প্রচার সম্পাদক মোঃ ফুজায়েল আহমদ, সিলেট জেলা কমিটির সভাপতি হাজী মোঃ আশরাফ উদ্দিন, সহ-সভাপতি তোফায়েল আহমদ, সিলেট মহানগর কমিটির প্রচার সম্পাদক দিপক কুমার মোদক বিলু ও সমাজ সচেতন নাগরিকদের মধ্য থেকে মিল্লাত আহমদ।

স্মারকলিপির বিষয়বস্তুঃ ছাতক ও দোয়ারাবাজার উপজেলায় প্রায় ৭ লাখ মানুষ বসবাস করছে। সিলটের সাথে তাঁদের চলাচলের রাস্তা হচ্ছে সড়কপথ, নৌপথ ও রেলপথ। তবে তাঁরা সবচেয়ে বেশি যাতায়াত করেন সড়ক ও রেলপথে। বর্তমানে সড়ক পথে নিয়মিত যাতায়াত করেন এই দুই উপজেলার বাসিন্দারা। কিন্তু করোনাভাইরাসের কারণে সুনামগঞ্জ জেলার ছাতক-সিলেট রুটে প্রায় সাড়ে চার বছর ধরে ট্রেন চলাচল বন্ধ। সকল রেলপথে ট্রেন চলাচল করলেও এই রুটে ট্রেন চলাচল শুরু হয়নি। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ট্রেনে যাতায়াতকারী এ অঞ্চলের যাত্রী সাধারণ। ছাতক শিল্পনগরী উপজেলা হিসেবে বিখ্যাত। ব্রিটিশ আমল থেকে এই উপজেলায় ব্যবসা-বাণিজ্য চলে আসছে। এ হিসেবে ১৯৫৪ সালে সিলেট-ছাতক ৩৫ কিলোমিটার রেলপথ স্থাপিত হয়। ছাতকবাজার রেলস্টেশন থেকে প্রতিদিন চারটি ট্রেন সিলেটে যাতায়াত করতো। এসব ট্রেনে সিমেন্ট, পাথর, চুনাপাথর, তেজপাতা ও কমলাসহ বিভিন্ন ধরনের কাঁচামাল কম খরচে পরিবহন করা হতো। প্রাচীনতম ছাতক রেলপথে ট্রেন চলাচল না করায় বিপাকে পড়েছে এই অঞ্চলের মানুষজন। ট্রেন পরিবহনে স্বল্প ভাড়ার পরিবর্তে সড়কপথে তাদের গুনতে হচ্ছে অধিক ভাড়া। সিলেট-ছাতক রুটে অল্প ভাড়ায় ট্রেনে নিরাপদে যাতায়াত করা যেত। ট্রেন চলাচল বন্ধ থাকায় বেশি টাকা দিয়ে যাতায়াত করতে হচ্ছে সড়ক পথে। সিলেট স্টেশন থেকে ছাতক পর্যন্ত রয়েছে খাজাঞ্চি, সৎপুর ও আফজলাবাদ রেলওয়ে স্টেশন। এই রেলষ্টশনগুলোকেও আধুনিকায়ন করা প্রয়োজন। ছাতক-দোয়ারাবাজার উপজেলার সর্বস্তরের সাধারণ জনগনের কথা বিবেচনায় নিয়ে ছাতক-সিলেট রুটে ট্রেন চলাচল পূনরায় চালু করতে আপনার সুদৃষ্টি কামনা করছি। সিলেট-ছাতক রুটে পূনরায় ট্রেন চলাচলের ব্যবস্থা ও কার্যকর পদক্ষেপ করতে আপনার মর্জি হয়।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।