editor

প্রকাশিত: 5:24 PM, September 12, 2020

সিলেটে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্ক’র কাজ প্রায় ৭৮ শতাংশ শেষ

সিলেটে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্ক’র কাজ প্রায় ৭৮ শতাংশ শেষ

5

সরকার সারাদেশে হাই-টেক পার্ক নির্মাণ করছে। এরমধ্যে দুটো পুরোপুরি চালু হয়েছে। একটির নির্মাণ কাজ চললেও সেখানে যেসব প্রতিষ্ঠানকে জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে তারমধ্যে একাধিক প্রতিষ্ঠান উৎপাদন শুরু করেছে। কয়েকটির হাই-টেক পার্কের নির্মাণ কাজ চলমান রয়েছে। গত জুন মাস পর্যন্ত সেগুলোর নির্মাণ কাজের অগ্রগতি সন্তোষজনক বলে হাই-টেক পার্ক কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে। ডিজিটাল বাংলাদেশের অগ্রগতিতে এগিয়ে দেশের এসব হাই-টেক পার্ক,যা বর্তমানে দৃশ্যমান।

সংশ্লিষ্টরা জানান, পার্কগুলোর নির্মাণ কাজ শেষ হলে বিপুল সংখ্যক কর্মসংস্থানের ব্যবস্থা হবে। পাশাপাশি দেশি-বিদেশি প্রতিষ্ঠানও এসব পার্কে কাজের সুযোগ পাবে। ফলে প্রযুক্তিভিত্তিক বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা আরও সহজ হবে। সরকারের আশা, ২০৩০ সাল নাগাদ এসব হাই-টেক পার্ক ও সফটওয়্যার টেকনোলজি পার্ক থেকে এক হাজার কোটি ডলারের সফটওয়্যার রফতানি করা যাবে।

এ বিষয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘দেশের ৫টি হাই-টেক পার্ক বর্তমানে বিনিয়োগের জন্য প্রস্তুত রয়েছে। ২০২৩ সালের মধ্যে এসব হাই-টেক পার্কে ৫০ হাজার কর্মসংস্থান হবে ‘ তিনি আশাবাদী,আমাদের যে পরিকল্পনা তাতে ২০৩০ সালের মধ্যে এসব হাই-টেক পার্ক এক হাজার কোটি ডলার আয় করবে সফটওয়্যার রফতানি করে।

6

সিলেটে ১৬২ দশমিক ৮৩ একর জমিতে পিপিপি মডেলে বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্ক গড়ে তোলার কাজ এগিয়ে চলেছে। এই পার্ককে বিশেষায়িত ইলেকট্রনিক সিটি হিসেবে গড়ে তোলা হবে। এই প্রকল্পের কাজ শেষ হবে ২০২১ সালের ৩১ ডিসেম্বর। এখানে বিশ্বমানের বিনিয়োগ পরিবেশ সৃষ্টি করা হবে বলে জানা গেছে, যেখানে ৫০ হাজার কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। একইসঙ্গে আইটি পেশাজীবীদের চাকরির ক্ষেত্র তৈরি হবে। এরইমধ্যে আইটি বিজনেস সেন্টার, গেস্ট হাউজ, ইউটিলিটি ভবন নির্মাণের কাজ প্রায় শেষের পথে। এছাড়া অভ্যন্তরীণ অবকাঠামো নির্মাণ কাজ প্রায় শেষ। সূত্র বলছে, প্রকল্পের বাস্তব অগ্রগতি প্রায় ৭৮ শতাংশ। সূত্র: বালা ট্রিবিউন

8

প্রসঙ্গত, হাই-টেক পার্ক কর্তৃপক্ষ প্রদত্ত ক্ষমতাবলে বেসরকারি সফটওয়্যার টেকনোলজি পার্ক ঘোষণার গাইডলাইনের আওতায় ইতোমধ্যে দেশি-বিদেশি ৯টি আইটি প্রতিষ্ঠানকে হাইটেক ইন্ডাস্ট্রি বা হাই-টেক পার্ক হিসেবে ঘোষণা করেছে। দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে কোম্পানিগুলোর জন্য সরকার বিশেষ প্রণোদনা সুবিধা দেওয়ার উদ্যোগ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর জন্য ১০ বছর কর মওকুফ, পার্ক ডেভেলপারের জন্য ১২ বছর পর্যন্ত কর মওকুফ, মূলধনী সম্পত্তি ও মেশিনারিজের ওপর আমদানি শুল্ক মওকুফ, প্রতিটি হাই-টেকপার্ককে ওয়্যারহাউজ স্টেশন হিসেবে বিবেচনা করা, ইউটিলিটি সেবার ওপর ভ্যাট মওকুফ, পুনর্বিনিয়োগের ক্ষেত্রে লভ্যাংশের ওপর কর মওকুফ, বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে আয়ের ওপর আয়কর মওকুফের সুবিধা দিচ্ছে।

2

Sharing is caring!


আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ সংবাদ

বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল

বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল

2 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া

কয়েস লোদীর হাত ধরে স্বপ্নযাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের

কয়েস লোদীর হাত ধরে স্বপ্নযাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের

5 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

3 ‎‎গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

8 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

6 স্টাফ রিপোর্টার: 7 এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে

মদিনা মার্কেটে অভিযানের পরদিনই ফের অবৈধ বিদ্যুৎ সংযোগ

মদিনা মার্কেটে অভিযানের পরদিনই ফের অবৈধ বিদ্যুৎ সংযোগ

3 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ

ধর্মপাশায় নিষিদ্ধ যুবলীগ নেতা মাঈনের রমরমা রাজত্ব

ধর্মপাশায় নিষিদ্ধ যুবলীগ নেতা মাঈনের রমরমা রাজত্ব

1 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে

পিয়াইনগুল হাইস্কুল এ্যালামনাই এসোসিয়েশন গঠন

পিয়াইনগুল হাইস্কুল এ্যালামনাই এসোসিয়েশন গঠন

8 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 4 শুক্রবার (২১

1
2