admin

প্রকাশিত: 9:37 PM, July 31, 2024

শিক্ষার্থীদের আন্দোলন দমনে নিষ্ঠুর পথ বেছে নিয়েছে সরকার

৯০’র ডাকসু-সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতৃবৃন্দের বিবৃতি

শিক্ষার্থীদের আন্দোলন দমনে নিষ্ঠুর পথ বেছে নিয়েছে সরকার

অনলাইন ডেস্ক
শিক্ষার্থীদের কোটা সংস্কারের যৌক্তিক ও ন্যায়সংগত দাবিতে গড়ে উঠা আন্দোলনকে দমন করার জন্য সরকার নিষ্ঠুর পথ বেছে নিয়েছে বলে অভিযোগ করেছেন ৯০’র ডাকসু-সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতৃবৃন্দরা। অবিলম্বে ডিবি হেফাজতে আটক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে তাদের পরিবারের হাতে ফিরিয়ে দেয়ারও দাবি জানিয়েছেন তারা। বুধবার এক বিবৃতিতে তারা এসব কথা বলেন।

নেতৃবৃন্দ বলেন, কোটা সংস্কারের যৌক্তিক দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ছয় সমন্বয়ককে নিরাপত্তা দেবার হাস্যকর খোঁড়া যুক্তি দাঁড় করিয়ে গত কয়েক দিন ধরে ডিবি হেফাজতে আটক রেখে নির্যাতন করে ভয়-ভীতি দেখিয়ে তাদের দিয়ে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেয়ানো হচ্ছে, যা বুঝতে কারোরই অসুবিধা হবার কথা নয়। ক্ষমতাসীন অবৈধ ভোটারবিহীন ডামি সরকার সারা দেশে রক্তগঙ্গা বইয়ে দিয়ে শিক্ষার্থীদের কোটা সংস্কারের যৌক্তিক ও ন্যায়সংগত দাবিতে গড়ে উঠা আন্দোলনকে দমন করার নিষ্ঠুর পথ বেছে নিয়েছে।

চলমান আন্দোলনকে ছাত্রজনতার অভূতপূর্ব অভ্যুত্থান হিসাবে আখ্যায়িত করে তারা বলেন, সরকারি ঘাতক বাহিনী শত শত ছাত্র তরুণ সাধারণ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। এদের নির্বিচার আক্রমণে গুলিবিদ্ধ হয়ে হাজার হাজার মানুষ বিভিন্ন হাসপাতালে কাতরাচ্ছেন। প্রতিদিনই মৃত্যুর মিছিল দীর্ঘায়িত হচ্ছে।

তীব্র ক্ষোভ প্রকাশ করে নেতৃবৃন্দরা বলেন, ঘাতকদের বুলেটের হাত থেকে নিজ বাসায় মা-বাবার কোলের শিশুও রেহাই পায় নাই। পুলিশ, ব্যাব ও বিজিবি দিয়ে পাখির মতো গুলি চালিয়ে নির্বিচারে মানুষ হত্যা করে রক্তের বন্যায় আন্দোলন দমনে ব্যর্থ হয়ে সরকার গদি টিকিয়ে রাখতে কারফিউ দিয়ে সেনাবাহিনী নামিয়ে দেশে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছে। ব্যাপক প্রাণহানি, হত্যাযজ্ঞের ঘটনাকে আড়াল করার জন্য সরকার নিজেরাই নানা রাষ্ট্রীয় স্থাপনায় আগুন দিয়ে বিরোধী রাজনৈতিক দলের ওপর দায় চাপিয়ে দেশব্যাপী নির্বিচারে গ্রেপ্তার অভিযান পরিচালনা করছে।

তারা বলেন, ইতিমধ্যে ৯০’র স্বৈরাচার বিরোধী ছাত্র-গণঅভ্যুত্থানের অন্যতম শীর্ষ নেতা সাবেক ডাকসু ভিপি আমান উল্লাহ আমানসহ হাজার হাজার রাজনৈতিক নেতা, শিক্ষার্থী, সাধারণ মানুষকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে অমানুষিক নির্যাতন করে মিথ্যা স্বীকারোক্তি আদায় করা হচ্ছে। সকল হত্যাকাণ্ডের দায়-দায়িত্ব নিয়ে শেখ হাসিনার অবৈধ সরকারকে পদত্যাগের আহ্বান জানাচ্ছি। কেবলমাত্র বর্তমান খুনি সরকারের পদত্যাগ এবং দল নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে সত্যিকার নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করে বর্তমান রাজনৈতিক সংকটের স্থায়ী টেকসই সমাধান হতে পারে।

নেতৃবৃন্দ আরও বলেন, অবিলম্বে বিদ্যমান অসহনীয় শ্বাসরুদ্ধকর দশা থেকে দেশে দ্রুত স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার জন্য দমন পীড়ন গ্রেপ্তার বন্ধ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৯ দফা দাবি মেনে নেয়ার জন্য জোর দাবি জানাচ্ছি।

একইসাথে রক্তে ভেজা এই আন্দোলনকে চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত ঐক্যবদ্ধভাবে সাহসিকতার সাথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বীর ছাত্রসমাজের প্রতি আহ্বান জানাচ্ছি।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ