admin
প্রকাশিত: 9:41 PM, August 10, 2024
সিলেট সোসাইটির স্টুডেন্ট ইউনিটের উদ্যোগে সড়কে ট্রাফিক নিয়ন্ত্রনের কাজে নিয়োজিত শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ এবং ট্রাফিক নিয়ন্ত্রণের কাজে সহয়তা করা হয়েছে।
শনিবার (১০ আগস্ট) সিলেট নগরীর বিভিন্ন পয়েন্টে শিক্ষার্থীদের মাঝে ২০০ প্যাকেট খাবার বিতরণ করা হয়। পরে সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে নিয়োজিত শিক্ষার্থীদের সাথে স্টুডেন্ট ইউনিটের সদস্যরা যোগ দিয়ে দিনব্যাপী কাজ করেন।
এর আগে নগরীর নয়াসড়ক পয়েন্টে কর্মসূচির উদ্বোধনকালে সিলেট সোসাইটির স্টুডেন্ট ইউনিটের ভারপ্রাপ্ত আহবায়ক জুলকার নাইন সাইরাসের সভাপতিতে¦ ও সদস্য সচিব তাওহীদ জাহান চৌধুরীর পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- সিলেট সোসাইটির উপদেষ্ঠা কাউন্সিলের সদস্য বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ সার্জন মো. জহিরুল ইসলাম অচিনপুরী, উপদেষ্ঠা কাউন্সিলের সদস্য এড. মুজিবুর রহমান শাহিন, উপদেষ্ঠা কাউন্সিলের সদস্য ও সমন্বয়কারী সাংবাদিক রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল পিএইচএফ, সিলেট সোসাইটির সভাপতি মোহাম্মদ শাহজাহান চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মো. রাহেল আহমদ, সম্প্রচার বিষয়ক সম্পাদক জুবের আহমদ সার্জন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহফুজ আহমদ কবির। এসময় বক্তারা বলেন, শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর উদ্ভূত পরিস্থিতিতে দেশ পুলিশশূন্য হয়ে পড়ায় সৃষ্ট অস্থিরতা ও অশান্তি নিরসনে সারাদেশে কাজ করছে শিক্ষার্থীরা। রাত জেগে অলিগলিতে পাহারা দেয়া, ময়লা আবর্জনা পরিষ্কারের পাশাপাশি সড়কে ট্রাফিক নিয়ন্ত্রনে কাজ করছে। শিক্ষার্থীরা দেশকে এগিয়ে নিতে নতুন প্রত্যয়ে কাজ করায় দেশের মানুষ তাদেরকে সাধুবাদ জানাচ্ছেন। দেশে অরাজকতা সৃষ্টির জন্য ষড়যন্ত্রকারীরা তৎপর রয়েছে, এদেরকে সবাই মিলে প্রতিহত করতে হবে। শিক্ষার্থীদের দেশ গড়ার কার্যক্রমে সারাদেশের জনতার পাশপাশি সিলেট সোসাইটি ও স্টুডেন্ট ইউনিট নিরলসভাবে কাজ করে যাবে।
এসময় আরো উপস্থিত ছিলেন- স্টুডেন্ট ইউনিটের জাহেদ খান, সাইফুর রহমান স্বাধীন, জিহান আহমদ, মোহাম্মদ আব্দুল্লাহ, ফারদিন খান তানভীর, জুবায়ের রোমান, আখলাকুজ্জামান লাহিন, কায়েস আহমদ, জহিরুল ইসলাম রাব্বি, জাকিয়া খানম, তাহিয়া খানম, শোকরিয়া জাহান চৌধুরী, শেখ মাহজাবিন তারানা স্নেহা, আরিফা জান্নাত ফেরদৌসী প্রমুখ।
6 সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে আটক হয়েছেন
5 ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী
4 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা
2 কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই
6 ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে
7 সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে
7 ৫২’র ভাষা আন্দোলনের সৈনিক অধ্যক্ষ মাসউদ খান বলেছেন, সিলেট সোসাইটি সর্বদা জনকল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ করে দরিদ্র ও
6 সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডে অগ্নিঝুঁকি মোকাবিলা ও দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার