admin

প্রকাশিত: 10:21 PM, August 10, 2024

ইসলাম আতঙ্ক ছড়াতে ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের খবর

আল জাজিরার বিশ্লেষণ

ইসলাম আতঙ্ক ছড়াতে ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের খবর

অনলাইন ডেস্ক
ছাত্র নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার কয়েক ঘণ্টার মধ্যে বেশ কিছু ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের সংখ্যালঘুদের কেন্দ্র করে খবর প্রকাশিত হতে শুরু করেছে। যেখানে তারা বাংলাদেশের ইসলামী সংগঠনগুলোকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। সেসব গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে হাসিনার পতনে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন শুরু হয়েছে এবং তাতে জড়িত রয়েছে দেশটির ইসলামপন্থী দলগুলো। ভারতীয় গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম জুড়ে বিভ্রান্তিকর বিষয়বস্তু সম্বলিত নিবন্ধ এবং ভিডিও প্রচার করা হচ্ছে।

টাইমস গ্রুপের মালিকানাধীন মিরর নাও এর ইউটিউব চ্যানেলে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। যার শিরোনাম বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা? ভিডিওতে প্রমাণ করার চেষ্টা করা হয়েছে বাংলাদেশের সাধারণ জনতা হত্যাকাণ্ড সংঘটিত করেছে। ওই ভিডিওতে চারটি বাড়িতে অগ্নিসংযোগ এবং সহিংসতার খবর দৃশ্যায়ন করেছে। ওই চার বাড়ির দুটি মুসলিম মালিকানাধীন বলে চিন্থিত করা হয়েছে। ভিডিওটির শিরোনাম স্পষ্টতই বিভ্রান্তিকর। কেননা এই ঘটনায় কোনো গণহত্যার খবর পাওয়া যায়নি। স্থানীয় প্রতিবেদনে বলা হয়েছে যে একটি বাড়ি বাংলাদেশের স্বাধীনাতর স্থপতি শেখ মুজিবুর রহমানের।

ওই ভিডিওতে জনতার হাতে ২৪টি জীবন্ত মানুষকে পুড়িয়ে মারার চিত্র দেখানো হয়েছে যা স্পষ্টতই বিভ্রান্তিকর।
আল জাজিরা এ বিষয়গুলো স্বাধীনভাবে যাচাই করেছে। যাতে ভারতীয় গণমাধ্যমের মিথ্যাচার প্রমাণিত হয়েছে। কেননা যে দুই হিন্দু এখন পর্যন্ত নিহত হয়েছে তাদের কাউকেই হিন্দু বলে নিহত করা হয়নি। ওই দুই হিন্দুর মধ্যে একজন ছিলেন পুলিশ এবং অন্যজন শেখ হাসিনার দলের নেতাকর্মী। যারা মূলত ছাত্র আন্দোলন চলাকালীন সহিংসতায় প্রাণ হারিয়েছেন। পক্ষান্তরে ছাত্র আন্দোলনের সময় পুলিশ এবং ছাত্রলীগ কর্মীদের দ্বারা যে সহিংসতা সৃষ্টি হয়েছিল তাতে তিন শতাধিক আন্দোলনকারী প্রাণ হারিয়েছেন।

বাংলাদেশে ১৭ কোটি মানুষের মধ্যে মাত্র ৮ শতাংশ হিন্দু সম্প্রদায়ের লোক। এদের বেশির ভাগই ঐতিহ্যগতভাবে আওয়ামী লীগের শক্তিশালী সমর্থক। হিন্দু সমর্থকদের কারণে আওয়ামী লীগ বিরোধী দলের তুলনায় নিজেদের অতি ধর্মনিরপেক্ষ হিসাবে প্রমাণ করার চেষ্টা করে। কারণ বিরোধী জোটে বাংলাদেশের একটি বৃহৎ ইসলামী রাজনৈতিক দল রয়েছে।

হিন্দুদের ওপর হামলার অনেক খবর ভারতীয় গণমাধ্যমে দাবি করা হয়েছে। যেমন ভারতের প্রধানমন্ত্রীর দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এক উচ্চ পর্যায়ের নেতা শুভেন্দুকে উদ্ধৃত করে টাইমস অব ইন্ডিয়ার এক খবরে বলা হয়েছে যে ‘এক কোটিরও বেশি শরণার্থী শীঘ্রই পশ্চিমবঙ্গে প্রবেশ করতে পারে।’ ভারতীয় সংবাদ সংস্থা এএনআই-কে মোদি সরকারের ঘনিষ্ঠ হিসেবে দেখা হয়। সংবাদ সংস্থাটি ভারতীয় এক ছাত্র নেতাকে উদ্ধৃত করে বলেছে যে গণঅভ্যুত্থান বাংলাদেশের ইসলামপন্থীদের দ্বারা সংগঠিত হয়েছে।

টাইমস অব ইন্ডিয়ার আরেকটি উদ্ভট নিবন্ধে বলা হয়েছে যে বাংলাদেশের সবচেয়ে বড় দল জামায়াতে ইসলামী শেখ হাসিনা সরকারকে ক্ষমতাচ্যুত করেছে। তবে গণমাধ্যমটির এ খবর বিভ্রান্তিকর। কেননা এবারের আন্দোলনে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ ছিল যেহেতু তারা গত ১৫ বছর হাসিনার কর্তৃত্ববাদী শাসনে ক্ষুব্ধ ছিলেন। এবিষয়ে রাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমান বলেছেন, ভারতীয় গণমাধ্যম ‘ইসলাম আতঙ্ক’ ছড়াতে এসব প্রতিবেদন করেছে। আল জাজিরাকে তিনি বলেছেন, ছাত্র আন্দোলনের মাধ্যমে যে গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছিল তাতে সর্বস্তরের জনগণ সম্পৃক্ত ছিল। এটি বাংলাদেশের সর্বসম্মতভাবে সবচেয়ে জনপ্রিয় একটি আন্দোলন। কিন্তু ভারতীয় গণমাধ্যম কোনো না কোনোভাবে নিজেদের ইসলামফোবিক চোখের মাধ্যমে পুরো দৃশ্যপটকে ব্যাখ্যা করছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ