editor

প্রকাশিত: 9:26 PM, August 13, 2024

পাপনের সঙ্গে যোগাযোগ হয়েছে কিনা জানালেন সুজন

পাপনের সঙ্গে যোগাযোগ হয়েছে কিনা জানালেন সুজন

২০১২ সাল থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব পালন করে আসছেন নাজমুল হাসান পাপন। নতুন করে নির্বাচিত হওয়ার পর ২০২৫ সাল পর্যন্ত তার সেই দায়িত্বের মেয়াদ রয়েছে। তবে ক্ষমতার পালাবদল চলছে বাংলাদেশে, আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির ক্রীড়া সংশ্লিষ্টরাও চলে গেছেন আত্মগোপনে। তাদের নির্দিষ্ট অবস্থান নিশ্চিত হওয়া যাচ্ছে না। পাপন কোথায় আছেন, তার সঙ্গে যোগাযোগ হয়েছে কি না এ নিয়ে কথা বলেছেন খালেদ মাহমুদ সুজন।

বিসিবির এই অন্যতম পরিচালক আজ (মঙ্গলবার) আবাহনীতে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন। সেখানে পাপনের সঙ্গে যোগাযোগের বিষয়ে সুজন বলেন, ‘না, উনার সঙ্গে এখনও কোনো যোগাযোগ হয়নি। জানিও না উনি কোথায় আছেন, সুতরাং বলতে পারব না। যদি যোগাযোগ হয় তাহলে কথা (বিভিন্ন বিষয়ে) বলতে হবে।’

বর্তমানে দেশের শাসনভার রয়েছে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে। যেখানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা করা হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদকে। পাপনের অনুপস্থিতিতে তিনিই নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত দেবেন বলে জানালেন সুজন, ‘এখন পাপন ভাই নেই, যদিও এখনও উনি সভাপতি আছেন, যেহেতু পদত্যাগ করেননি। আসিফ মাহমুদ এসেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা হয়ে। উনি সিদ্ধান্ত নেবেন। বলে দিয়েছেন কী করতে হবে। যেহেতু এটা আর আমাদের হাতে নেই, বিসিবির হাতে নেই। এটা এখন সরকার পর্যায়ে চলে গেছে, বিশ্বকাপটা হবে কি না এটাও (তারা সিদ্ধান্ত নেবে)।’

এদিকে, শেখ হাসিনার পদত্যাগের পর ছাত্রজনতার উল্লাসের সুযোগে বিভিন্ন স্থাপনায় হামলার ঘটনা ঘটে। যা থেকে বাদ যায়নি আবাহনী ক্লাবও। কার্যালয়ে ভাঙচুর ও ট্রফি চুরি হওয়া নিয়ে দলটির কোচ সুজন বলেন, ‘আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা খেলোয়াড়। সবাই তো রাজনীতি করে না। ক্লাব ভেঙেছে, ঠিক আছে। ট্রফিগুলো কেন নিয়ে গেল, এটি কারও বোধগম্য নয়। এই ট্রফির সঙ্গে সবার আবেগ জড়িয়ে আছে। এটি নিয়ে কারও কোনো লাভ হবে না। এমন নয় যে, ট্রফিগুলো স্বর্ণের।’

যে দলই ক্ষমতায় থাকুক, খেলায় তার প্রভাব পড়া উচিৎ নয় বলে মনে করেন সাবেক এই ক্রিকেটার, ‘এমন না যে দেশে প্রথমবার নতুন করে পটপরিবর্তন হয়েছে। এর আগেও তো হয়েছে। মোহামমেডান বলতে বিএনপি বোঝায়, আবাহনী বলতে বোঝায় আওয়ামী লীগ। আওয়ামী লীগের সময় কি মোহামেডান ক্রিকেট-ফুটবল খেলেনি? এটা তো ঠিক না। আমি মনে করি খেলার মধ্যে রাজনীতি ওভাবে চিন্তা করাটাই ঠিক না।’

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,