editor
প্রকাশিত: 9:19 AM, August 14, 2024
রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌরসভা এলাকায় আওয়ামী লীগের চার কর্মীর বাড়িতে ও এক চায়ের দোকানের সামনে কাফনের কাপড়ের টুকরো, গোলাপ পানি ও চারটি চিরকুট রেখে গেছে দুর্বৃত্তরা। চিরকুটে লেখা রয়েছে চারটি অক্ষর— আ, জ, আ, ম। আর কাফনের কাপড়ের টুকরোতে লাল কালিতে ক্রস চিহ্ন দেওয়া হয়েছে। এতে এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে।
নওহাটা পৌর এলাকার পাইকপাড়া মহল্লার ইনতাজের মোড়ে অবস্থিত মিনারুল ইসলামের চায়ের দোকানের সামনে কাফনের সামগ্রী রেখে গেছেন দুর্বৃত্তরা। এছাড়াও নওহাটা পৌর এলাকার বসন্তপুর এলাকার হাফিজ, পলাশ, রাব্বি এবং পিল্লাপাড়া এলাকার রবিউল ইসলামের বাসার সামনে লাল শপিং ব্যাগের ভেতর কাফন সামগ্রী রেখে যাওয়া হয়েছে। এই চার জনই আওয়ামী লীগের সমর্থক বলে জানা গেছে।
চা দোকানি মিনারুল ইসলাম বলেন, সোমবার (১২ আগস্ট) দিবাগত রাতে কে বা কারা তার দোকানের সামনে গোলাপপানি ও কাফনের কাপড় রেখে যায়। ওই কাফনের কাপড়ের টুকরোতে লাল কালিতে ক্রস চিহ্ন দেওয়া হয়েছে। এ ছাড়া, ব্যাগের ভেতরে একটি চিরকুটে ‘ম’ অক্ষর লেখা রয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ মোহাম্মদ হাসনাত বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। কে বা কারা কাফনের কাপড় দিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করছে, তা উদ্ঘাটনে কাজ চলমান রয়েছে।
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ