editor

প্রকাশিত: 9:25 AM, August 14, 2024

শান্তদের নজিরবিহীন নিরাপত্তা দেওয়ার আহ্বান সাবেক পাক ক্রিকেটারের

শান্তদের নজিরবিহীন নিরাপত্তা দেওয়ার আহ্বান সাবেক পাক ক্রিকেটারের

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর খানিকটা বিরতি নিয়ে টানা সূচিতে প্রবেশ করছে পাকিস্তানের ক্রিকেট। ২০২৪-২৫ মৌসুমের যাত্রা তার শুরু করবে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে। এরপরেই অক্টোবরে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। আগামী বছর জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ম্যান ইন গ্রিনরা। এরপরেই দেশটিতে বসবে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর।

টানা এই সূচির মাঝে নিরাপত্তাব্যবস্থা ভালোভাবে সামলানোর ওপর জোর দিয়েছেন দেশটির সাবেক ব্যাটসম্যান বাসিত আলী। তার শঙ্কা, এসব সিরিজে কড়া নিরাপত্তা দিতে ব্যর্থ হলে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন পাকিস্তান থেকে সরিয়ে নেয়া হতে পারে। যে কারণে বর্তমানে বাংলাদেশ দলকে প্রেসিডেন্টের সমান দেয়ার আহ্বান জানিয়েছেন সাবেক এই ব্যাটার।

২১ আগস্ট থেকে রাওয়ালপিন্ডিতে শুরু হবে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ। সিরিজ খেলতে এরইমাঝে পাকিস্তানে গেছে বাংলাদেশ দল। এই সফরে বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সমান নিরাপত্তা দেয়ার পরামর্শ দিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী।

জুলাই মাসের শেষ দিকে নাগরিক অধিকার নিশ্চিতে এবং গুম ঠেকাতে রাস্তায় নেমে বিক্ষোভ করেছে বেলুচিস্তানের নাগরিক সমাজ। একইসময়ে আন্দোলন চলছে পেশোয়ারে। সেদিকে ইঙ্গিত করে বাসিতের মন্তব্য, ‘চ্যাম্পিয়নস ট্রফি যেহেতু পাকিস্তানে অনুষ্ঠিত হবে, আর বাংলাদেশের পর ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজও সফরে আসবে। তাই আমাদের উচিত নিরাপত্তায় মনোযোগ দেওয়া। আল্লাহ না করুন, এসব সফরে কোনো ঘটনা ঘটলে চ্যাম্পিয়নস ট্রফি এখানে (পাকিস্তান) খেলা হবে না। বেলুচিস্তান ও পেশোয়ারে আমাদের সৈন্যরা শহীদ হচ্ছেন। সরকারই শুধু বলতে পারে এটা কেন ঘটছে, যদিও এটা অনুচিত।’

নিজের ইউটিউব চ্যানেলে ১৯ টেস্ট ও ৫০ ওয়ানডে খেলা এই ব্যাটার বলেছেন, ‘আমাদের নিশ্চিত করতে হবে যেন ক্রিকেটারদের নিরাপত্তায় একটা ছোট্ট ভুলও না হয়। সফরকারী দলগুলোকে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির সমান নিরাপত্তা দিতে হবে। আমি নিশ্চিত, মহসিন নাকভি এই ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখবেন।’

পাকিস্তানের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার ব্যাপারে আগেই নেতিবাচক মনোভাব দেখিয়েছে ভারত। এমনকি আফগানিস্তানও নিরাপত্তা শঙ্কার কথা জানিয়েছে। এমন অবস্থায় বাংলাদেশ পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারলে অন্য দলগুলো পাকিস্তানে যাওয়ার ব্যাপারে আশাবাদী হবে বলে মত বাসিত আলীর। বাংলাদেশের পর ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ দল পাকিস্তান সফর করবে। এই সিরিজগুলোতে পাকিস্তানের সিকিউরিটি ফোর্স গুলোকে সর্বদা প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছেন বাসিত।

এর আগে, ভারতের আপত্তির কারণে ২০২৩ এশিয়া কাপ আয়োজন করা হয়েছিল হাইব্রিড মডেলে। এবারও ভারত হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে চায়। তবে পাকিস্তান নিজেদের মাটিতেই পুরো টুর্নামেন্ট আয়োজন করতে চায়। প্রস্তুতিও নেয়া হচ্ছে সেভাবেই। ভারতের সম্ভাব্য সব ম্যাচেই রাখা হয়েছে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,