editor
প্রকাশিত: 9:33 AM, August 14, 2024
৫ই আগস্ট সরকার পতনের পরেই পালটে গিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সামগ্রিক এক চিত্র। বোর্ডের দায়িত্বে থাকা একাধিক পরিচালক এবং কর্তাব্যক্তিরাই রয়েছেন আত্মগোপনে। বিপরীতে সরব হয়েছেন দীর্ঘদিন ধরে রাজনৈতিক কারণে বঞ্চিত থাকা ক্রীড়া সংগঠকরা। সেই সুবাদেই উঠে আসছে বিসিবির গত দেড় দশকের অন্যায়-অনিয়মের অভিযোগ।
দীর্ঘ সময় নীরব থাকলেও এবারে ক্রিকেট বোর্ডের ওপর ক্ষোভ প্রকাশ করতে শুরু করেছেন জাতীয় দলের সাবেক-বর্তমান থেকে শুরু করে ক্রীড়া সংগঠকরাও। বিসিবি যেন এখন সমালোচনার তিরে পুরোপুরি বিদ্ধ। এরইমাঝে গেল রোববার উঠেছিল নতুন অভিযোগ। ২০২৩ সালের নভেম্বরে ভারতে হওয়া বিশ্বকাপের টাকাই এখন পর্যন্ত বুঝে পায়নি বাংলাদেশ দলের ক্রিকেটাররা।
কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল সম্প্রতি মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ‘ক্রিকেট অপারেশন্স এখন যেটা আছে ক্রিকেটারদের। আপনারা কি জানেন ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ হয়েছিল ভারতে। সেই ওয়ানডে বিশ্বকাপের টাকা আইসিসির সঙ্গে ইন্টারন্যাশনাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের যে চুক্তি থাকে ৫০ দিনের মধ্যে টাকা দেওয়ার কথা। এটা খেলোয়াড়দের মধ্যে বণ্টন হয় সেই টাকা এখনো পর্যন্ত খেলোয়াড়দের দেওয়া হয়নি।’

তবে ক্রিকেটারদের বিশ্বকাপের প্রাইজমানি আটকে দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবি। সেই প্রাইজমানি আটকে রাখা হয়েছে দাবি করা হলেও বিসিবি জানিয়েছে, সংস্থার পক্ষ থেকে জোর করে আটকে রাখা হয়নি।
গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, ‘এই দেরি হওয়ার পেছনে বিসিবির অবহেলা নেই। আইসিসি ইভেন্টের প্রাইজমানি সাধারণত টুর্নামেন্ট শেষ হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই পাওয়া যায়। ২০২৩ নভেম্বরে শেষ হওয়া টুর্নামেন্টের ভাউচার আইসিসিকে দেওয়া হয়েছে। তবে ট্যাক্স ও সংশ্লিষ্ট কারণে টাকা দিতে দেরি হচ্ছে।’
বিসিবি দাবি করেছে, ভারতের বিখ্যাত আন্তর্জাতিক অ্যাকাউন্টিং ফার্ম ডেলয়েট হাসকিন্স অ্যান্ড সেলস এলএলপিকে পাওনা আদায়ের দায়িত্ব দিয়েছে বিসিবি। তারা ক্রিকেটারদের টাকা আদায়ের বিষয়টি দেখভাল করছে। আগামী সপ্তাহের মধ্যেই বিসিবির হাতে ক্রিকেটারদের টাকা চলে আসতে পারে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,