editor
প্রকাশিত: 7:55 PM, August 14, 2024
অস্ট্রেলিয়ায় টপ এন্ড সিরিজে নিজেদের প্রথম ম্যাচটা দাপট দকেহিয়ে জিতেছিল বাংলাদেশ হাই পারফরম্যান্স ইউনিট (এইচপি)। তাতে দারুণ কিছু করারই বার্তা দিয়েছিলেন তানজিদ তামিম-আফিফ হোসেনরা। তবে পরের দুই ম্যাচেই হতাশ করলেন তারা। টানা দুই হারে আসরে এখন কিছুটা হলেও ব্যকফুটে বাংলাদেশ এইচপি।
আজ বুধবার (১৩ আগস্ট) আকবর আলির দল স্রেফ উড়ে গেলো বিগ ব্যাশ দল অ্যাডিলেড স্ট্রাইকার্সের কাছে। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশ এইচপি করেছে ৮ উইকেটে ১৪৭ রান। তা ২ উইকেট হারিয়ে ১৭.৪ ওভারেই টপকে গেছে অ্যাডিলেড। জ্যাক উইন্টার অপরাজিত ছিলেন ৮২ রানে।
বাংলাদেশ এইচপির হয়ে সুবিধা করতে পারেনি টপ অর্ডাররা। ওপেনার জিসান আলম করেছেন ২১ বলে ২৬ রান। ব্যর্থ হয়েছেন তানজিদ হাসান তামিম (১)। পারভেজ হোসেন ইমন (৮), আফিফ হোসেন ধ্রুব (২)।
তবে মিডল অর্ডারে দলকে পথ দেখান অধিনায়ক আকুবর আলি ও শামীম পাটায়ারী। ৩৫ বলে ১ চার ২ ছক্কায় ৩৬ রান করেছেন আকবর। ৩২ বলে ৩ চার ১ ছক্কায় ৪২ রান এসেছে শামীমের ব্যাটে।
লক্ষ্য তাড়ায় নেমে দলীয় ১ রানেই ওপেনার জস ক্যানকে (০) হারাতে হয় অ্যাডিলেডকে। তবে এরপর আর কোনো সুযোগই পাননি বাংলাদেশের বোলাররা। তিন নম্বরে নামা নোয়া ম্যাকফাইডেনকে নিয়ে ৮৩ রানের জুটি গড়েন ওপেনার জ্যাক উইন্টার।
৩২ বলে ৩৮ রান করে ম্যাকফাইডেন আউট হলেও হামিশ কেসকে (২৩*) নিয়ে দল জিতিয়েই মাঠ ছাড়েন উইন্টার। ৫৪ বলে ১০ চার ৩ ছক্কায় সাজান ৮২ রানের ইনিংসটি।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,