editor
প্রকাশিত: 8:12 PM, August 15, 2024
কেবল আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ জিতে গত বছর সন্তুষ্ট থাকতে হয়েছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর আল-নাসরকে। তাদের সামনে এবার আরেকটি শিরোপা জয়ের হাতছানি। দলের প্রধান এই তারকার গোল-অ্যাসিস্টে আল-নাসর সৌদি সুপার কাপের সেমিফাইনালে আল তায়ুনকে ২–০ গোলে হারিয়েছে। এরপরই শিরোপার ওপর তীক্ষ্ণ নজর দিয়েছেন রোনালদো।
বুধবার রাতে আবহার প্রিন্স সুলতান বিন আবদুল আজিজ স্পোর্টস সিটিতে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয় নাসর-তায়ুন। ম্যাচের মাত্র ৮ মিনিটেই রোনালদোর দল এগিয়ে যায়। গোলেও অবদান রয়েছে এই পর্তুগিজ তারকার। তার পাস ধরে আয়মান ইয়াহিয়া আল-নাসরকে লিড এনে দেন। তাদের দ্বিতীয় গোল আসে দ্বিতীয়ার্ধে, রোনালদোর পা থেকে।
৫৭ মিনিটে সুলতান আল ঘানামের পাস থেকে বল পেয়ে ডান পাশের কিনারা দিয়ে জাল খুঁজে নেন রোনালদো। এরপর নিজের চিরচেনা সেই ‘সিউ’ উদযাপন। বুড়িয়ে যাওয়া এই তারকা পর্তুগালের হয়ে সর্বশেষ ইউরো চ্যাম্পিয়নশিপে নামের প্রতি সুবিচার করতে পারেননি। ক্লাবে ফিরে ফের পুরোনো ঝলক দেখাতে শুরু করেছেন ফুটবলের সর্বোচ্চ এই গোলদাতা, কাল করেছেন ক্যারিয়ারের ৮৯৬তম গোল।
— Cristiano Ronaldo (@Cristiano) August 14, 2024
২-০ গোলে জয়ের পথেই হাঁটছিল আল-নাসর। তবুও শেষদিকে তারা আগ্রাসী হয়ে মাসুল দেয় মিডফিল্ডার মার্সেলো ব্রজোভিচের লাল কার্ড দিয়ে। ক্রোয়েশিয়ান এই তারকা ৯৩ মিনিটে মাঠ ছাড়লে আল-নাসর ১০ জনে পরিণত হয়। তবে তাতে কোনো অসুবিধায় পড়তে হয়নি রিয়াদের ক্লাবটিকে। ঠিকই তারা বাকি কয়েক মিনিট নিরাপদে পার করেছে।
স্বাভাবিকভাবেই এখন রোনালদোর লক্ষ্য বছরের প্রথম শিরোপা জয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও সেটাই জানালেন এভাবে, ‘সুপার কাপের ফাইনালে আমরা আসছি!’
সৌদি সুপার কাপের ফাইনালে আগামী শনিবার ক্লাবটির জার্সিতে নিজের দ্বিতীয় শিরোপা জয়ের লক্ষ্যে নামবেন রোনালদো। তবে তাদের সামনে বড় বাধা এই আসরের বর্তমান চ্যাম্পিয়ন আল-হিলাল। সৌদি আরবের সফলতম দলটির বিপক্ষে সর্বশেষ মৌসুমেও আল নাসর শিরোপা খুইয়েছে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,